অন্যকলাম
ম্যারাডোনার অস্বীকারযা চরিত্র, তাতে আর্জেন্টিনার ‘বিখ্যাত’ দাঙ্গাবাজ ফুটবল সমর্থকদের সঙ্গে ডিয়েগো ম্যারাডোনার সুসম্পর্ক থাকা বিচিত্র কিছু নয়। শত চেষ্টা-চরিত্রের পরও এরই মধ্যে নাকি ‘বারা ব্রাভা’ নামে পরিচিত এই হুলিগানদের ২০ জনেরও বেশি একটা দল এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় ঢুকে পড়েছে। তাদের এই যাত্রা নির্বিঘ্ন করতে নাকি আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের হাত আছে। এই দাঙ্গাবাজদের কেউ কেউ নিজেরাই বুক ফুলিয়ে বলছেন, কোচ ম্যারাডোনা আর তাঁর উপদেষ্টা কার্লোস বিলার্দোর সঙ্গে তাঁদের দারুণ সম্পর্ক! সাংবাদিকেরা স্বাভাবিকভাবেই জানতে চেয়েছেন ম্যারাডোনার কাছে। তাঁর জবাব? ‘আমি আমার বাবাকে পর্যন্ত সঙ্গে আনিনি, কী করে ভাবলেন অন্য কাউকে নিয়ে আসব!’ ওয়েবসাইট।সবার উইজডেন সেই ১৯২০-এর দশকে রাগবি ফুটবলের দুটি সংস্করণ বের হয়েছিল, তার পর থেকে উইজডেন মানে শুধুই ক্রিকেট। এতটাই যে উইজডেন নামটি হয়ে গেছে ক্রিকেটেরই সমার্থক, ১৪৭ বছর ধরে প্রকাশিত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক পরিচিতি পেয়েছে ‘ক্রিকেটের বাইবেল’ নামে। কিন্তু এখন আর শুধু ক্রিকেটের গণ্ডিতে সীমাবদ্ধ থাকছে না উইজডেন, আগামী বছর অন্যান্য খেলার ওপরও বই বের করার সিদ্ধান্ত নিয়েছে তারা। বই লেখার জন্য এর মধ্যেই চুক্তি করা হয়েছে ক্রীড়া সাংবাদিকতায় পুরস্কারজয়ী প্যাট্রিক কলিন্স ও ইয়ান রিডলের মতো লেখকদের সঙ্গে। সম্পাদনার দায়িত্বে উইজডেন-এর সাবেক সম্পাদক ম্যাথু এঙ্গেল। ওয়েবসাইট।ফেদেরারের সান্ত্বনাসান্ত্বনা? অজুহাত? আত্মপক্ষ সমর্থন? কী বলবেন একে? চাইলে যেকোনো একটা শব্দই বেছে নিন। কারণ ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন রজার ফেদেরার! সেমিফাইনাল-ফাইনাল দুটো স্নায়ুক্ষরা ম্যাচ খেলতে হচ্ছে না। যার মানে বাড়তি বিশ্রাম পেয়ে যাচ্ছেন তিনি। আর সেই বিশ্রামের ফসল তিনি পাবেন ২১ জুন শুরু উইম্বলডনে। অন্তত তাঁর কথায় সেই সুর, ‘এই পরাজয় বরং আমাকে কিছুটা দম ফেলার ফুরসত এনে দিচ্ছে, আরও কিছুটা সময় পাচ্ছি উইম্বলডনের প্রস্তুতি নেওয়ার।’ ইতিহাসটা সুখের, তাই তারই পুনরাবৃত্তিই দেখতে চান রজার। উইম্বলডনে হয়তো বা এক নম্বর হয়ে যেতে পারবেন না। তাই বলেছেন, ‘সবার ওপরের জায়গাটা হারালেই সবকিছু শেষ হয়ে যায় না। যদি হেরে যাই, আমি নিশ্চিত পুরোনো জায়গাটা ফিরে পাবই। এবং সেটা হবে সবচেয়ে ভালো কিছু।’ ওয়েবসাইট।