অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায় হওটম হিকস-জর্জ জিলেট বিদায় হও—এমন কয়েক শ ব্যানার লিভারপুলের প্রায় প্রতিটি ম্যাচেই দেখা গেছে সদ্য শেষ হওয়া মৌসুমে। এসেছে হিকস-জিলেটের কুশপুতুল পোড়ানোর খবরও। কিন্তু লিভারপুলের মালিকানা ছেড়ে যাননি তাঁরা। প্রতিবাদে তাই এমিরেটস স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের পতাকাই পোড়াল লিভারপুল সমর্থকেরা। এই পতাকা পোড়ানোয় অংশ নিয়েছিল প্রায় ৫০০ ‘অল রেড’ সমর্থক। টুইটার ও ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে একত্র হয়েছিল তারা। লিভারপুলের ৩৫১ মিলিয়ন পাউন্ড ঋণে ডুবে থাকা এবং সদ্য শেষ হওয়া মৌসুমে করুণ দশার জন্য এই দুই আমেরিকানকেই দায়ী করে লিভারপুল সমর্থকেরা। এরই মধ্যে চাকরি গেছে কোচ রাফায়েল বেনিতেজের। এএফপি।উল্টো স্রোতে কাকাহুলিও সিজার বলছেন ‘ভয়ংকর’, ইকার ক্যাসিয়াস বলেছিলেন ‘বাজে’ আর ডেভিড জেমস বলছেন ‘এই বলটাকে আমি ঘৃণা করি।’ ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা তো খোদ ফিফা মহাসচিব জেরম ভালককে মাঠেই নেমে পরখ করে দেখতে বলেছেন এর কার্যকারিতা। এভাবেই তুমুল আলোচনা-সমালোচনায় ‘জাবুলানি’। বিশ্বকাপের বল নিয়ে সবচেয়ে অসন্তুষ্ট ব্রাজিল। অথচ এই দলেরই মূল খেলোয়াড় কাকা কী বলছেন শুনুন, ‘আমি বলের সমালোচনা করব না। প্রতিটি টুর্নামেন্টেই আমি বল নিয়ে এ ধরনের সমালোচনা শুনি। সপ্তাহখানেক সবারই নানা রকম অভিযোগ থাকে, কিন্তু অভ্যস্ত হয়ে যাওয়ার পর আর কিছু শোনা যায় না।’ কাকার উল্টো স্রোতে চলার কারণ খুঁজছেন? জাবুলানির নির্মাতা অ্যাডিডাস এই মিডফিল্ডারের প্রধান পৃষ্ঠপোষকদের একটি। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিন! ওয়েবসাইট।