অন্যকলাম
সহাবস্থানবিশ্বকাপ শুরু হতে পারল না, এরই মধ্যে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের লড়াই শুরু হয়ে গেছে। দুই দলের সমর্থকেরা একে অন্যের ছায়া পর্যন্ত মাড়াতে নারাজ। অথচ কার্লোস দুঙ্গা আর ডিয়েগো ম্যারাডোনা খোদ রিও ডি জেনিরোতে পাশাপাশি ‘দাঁড়িয়ে’ আছেন! না, এখন বিশ্বকাপ ফেলে দুজনের তো আর ব্রাজিলে যাওয়া সম্ভব না। কিন্তু স্থানীয় দেয়াল আঁকিয়েরা পাশাপাশি বড় বড় করে একে ফেলেছেন লাতিন দুই কোচের ছবি। তাই বলে এই আঁকিয়েরা সব নিরপেক্ষ হয়ে গেছেন, এমন ভাবার কারণ নেই। ছবির বর্ণনা শুনুন—দুঙ্গা দাঁড়িয়ে আছেন ‘ভি’ চিহ্ন দেখিয়ে আর ম্যারাডোনার হাতে একটা দুধের বোতল! ওয়েবসাইট।শারাপোভাই সেরাআনা ইভানোভিচ, ইয়েলেনা দেমেন্তিয়েভা, ড্যানিয়েলা হানতুচোভাকে হারিয়ে জিতে গেলেন মারিয়া শারাপোভা। না, ফ্রেঞ্চ ওপেন জেতেননি। রোলাঁ গাঁরোতে তো তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন রুশ টেনিস তারকা শারাপোভা। জিতেছেন তিনি এক জরিপে। দ্য সান-এর খবর অনুযায়ী পাঁচ হাজার মানুষের মধ্যে চালানো এক জরিপে এখনকার টেনিসের সবচেয়ে যৌনাবেদনময়ী খেলোয়াড় হয়েছেন শারাপোভা। তবে খেলাটির সর্বকালের সবচেয়ে আবেদনময় খেলোয়াড়ের তালিকায় শারাপোভা পাত্তা পাননি। সেখানে সবার ওপরে আছেন আন্দ্রে আগাসি। আর দ্বিতীয় হয়েছেন আনা কুর্নিকোভা। ওয়েবসাইট।সমর্থক সৌরভবিশ্বকাপ এসেছে। আর বাড়ির ছাদের ওপর লম্বা বাঁশের মাথায় ইয়া বড় এক পতাকা ঝুলিয়ে নিশ্চয়ই হাজির আপনিও। পতপত করে উড়তে থাকা পতাকাটি জানান দিচ্ছে, আপনি কোন দলের সমর্থক। জেনে রাখুন, আপনার চেয়েও বড় সমর্থকের খোঁজ মিলেছে। কে? কে আবার, সৌরভ গাঙ্গুলী! ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। বড় সমর্থক কি না, যাচাই করতে চান? বাড়ির ছাদে পতাকা ঝুলিয়ে নয়, প্রিয় দলকে স্রেফ অনুপ্রাণিত করতেই সৌরভ সেমিফাইনাল এবং ফাইনাল দেখবেন সরাসরি দক্ষিণ আফ্রিকায় গিয়ে! তবে একটা কিন্তু আছে। যদি প্রিয় দল সেমিফাইনাল, ফাইনালে উঠে! সে কী, কোনো দলের সমর্থক সেটাই তো জানা হলো না। আস্তে, আর্জেন্টাইন সমর্থকেরা যেন আবার শুনে না ফেলে! দাদা যে ‘ব্রাজিল’! ওয়েবসাইট।