অন্যকলাম
অলিম্পিকে বয়েলবস্তি থেকে উঠে আসা এক ছেলের কোটিপতি হওয়ার গল্প নিয়ে সিনেমা বানিয়ে দুনিয়াকে চমকে দিয়েছিলেন ড্যানি বয়েল। এবার কি ও রকম কোনো চমক দেখতে যাচ্ছে অলিম্পিক? গত কয়েকটি অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেছেন নামজাদা কোনো চলচ্চিত্র পরিচালক। তবে সবাইকে সম্ভবত হারিয়ে দিতে যাচ্ছে লন্ডন অলিম্পিক। ২০১২ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে ‘স্লামডগ মিলিওনিয়ার’খ্যাত বয়েলের হাতে। বয়েল অবশ্য খবরটা নিশ্চিত করেননি, ‘তাহলে তো খুব চমৎকার হবে, তাই না?’ ওয়েবসাইট।আবাসন চিন্তাফ্রান্স কি বিশ্বকাপে ভালো করবে? সম্ভাবনা কম। ফুটবলীয় যুক্তি খুঁজতে যাবেন না। থাকার ব্যবস্থা খারাপ বলেই নাকি বিশ্বকাপে খারাপ ফল করতে পারে ফ্রান্স দল। ফরাসি ক্রীড়ামন্ত্রী রামা ইয়াদে রীতিমতো ধাক্কা খেয়েছেন দক্ষিণ আফ্রিকায় ফ্রান্স দলের থাকার ব্যবস্থা দেখে। স্পেনের মতো দলগুলো যেখানে অনুশীলনের ব্যবস্থা-ট্যবস্থা আছে এমন বড় বড় বেসক্যাম্প বেছে নিয়েছে, ফ্রান্স সেখানে থাকছে একটা পাঁচতারা হোটেলে। ইয়াদে বলছেন, ফ্রান্স বিশ্বকাপে খারাপ করলে, যাঁরা আবাসন নির্বাচনের দায়িত্বে ছিলেন তাঁদের জবাব দিতেই হবে। এএফপি।রুনি ক্ষিপ্তওয়েইন রুনি চটেছেন। না, মাঠের কারও ওপরে নয়। চটেছেন ‘বাইটব্যাক’ নামে প্রকাশনা সংস্থার ওপর। সংস্থাটি বাজারে ছেড়েছে রুনিস গোল্ড নামের একটি জীবনী। রুনির আইনজীবী ও এজেন্ট অবশ্য দাবি করছেন, এটি যত না জীবনী, তার চেয়ে বেশি বিতর্কিত কথাবার্তায় ভরা একটি বই। বইটি এক বছর আগেই বের হওয়ার কথা ছিল। কিন্তু আইনি ঝামেলার ভয়ে তারা পিছিয়ে গিয়েছিল। এবার এই বিশ্বকাপের আগে আগে বইটি বেরোতে যাচ্ছে শুনে রুনি চেষ্টা করেছিলেন ঠেকাতে; পারেননি। তবে বই বেরোলে মামলা নিশ্চিত! ওয়েবসাইট।