অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার বহরগ্যারি লিনেকার খেলোয়াড়ি জীবনে দৈনিক কত টাকা আয় করতেন? তথ্যটা জানা জরুরি হয়ে পড়েছে বিশ্বকাপে তাঁর পেছনে দৈনিক নিরাপত্তা ব্যয়ের পরিমাণটা জানার পর। বিবিসি তাদের এই বিশ্বকাপ প্রতিনিধি, সাবেক ইংলিশ তারকার নিরাপত্তার জন্য প্রতিদিন এক হাজার পাউন্ড করে ব্যয় করবে। মানে দিনে প্রায় এক লাখ টাকা! এই বাড়াবাড়ি নিরাপত্তা শুধু লিনেকারের জন্য নয়, দক্ষিণ আফ্রিকায় নিজেদের সব প্রতিনিধির জন্যই আলাদা আলাদাভাবে করছে বিবিসি। এরই মধ্যে এক কোটি ডলার ব্যয়ে কেপটাউনে সংস্থাটির বিশেষ স্টুডিওকে ঘিরে তৈরি করা হয়েছে বিরাট নিরাপত্তাবলয়। ভাবসাব দেখে মনে হচ্ছে, বিশ্বকাপ নয়, যেন যুদ্ধ কাভার করছে বিবিসি! তবে বিশ্বকাপও তো এক ধরনের যুদ্ধই। ওয়েবসাইট।হরিষে বিষাদআর্জেন্টিনা বিশ্বকাপে খেলবে আর ‘বারা ব্রাভা’রা দাঙ্গা বাধাবে না, তা কী করে হয়! ‘ঐতিহ্য’ বলে তো একটা ব্যাপার আছে। আর বিশ্বকাপ তো নিত্যদিনের আয়োজন নয়। তাই বরাবরের মতো এবারও বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সঙ্গী ‘বারা ব্রাভা’রাও। এরই মধ্যে ৮০ জনের মতো পা রেখেছে দক্ষিণ আফ্রিকায়। কিন্তু হায়! সেখানকার পুলিশ যে বড়ই বেরসিক! পরশু জোহানেসবার্গ বিমানবন্দরে ‘বারা ব্রাভা’র কমপক্ষে সাতজন পাকড়াও হয়েছে। এরা আর্জেন্টিনায় খুন-বোমাবাজির সঙ্গে জড়িত বলে অভিযোগ। পুলিশের তো আর এসব অজানা থাকে না! তাই অভিযুক্তদের ধরে তাদের বিশ্বকাপটাই মাটি করে দিয়েছে করিতকর্মা পুলিশ! রয়টার্স।জাবুলানি বলেইপ্রায় ৩৮ গজ দূর থেকে ইংল্যান্ডের বিপক্ষে করা রোনালদিনহোর সেই ফ্রি-কিক গোলের কথা মনে আছে? অনেকেই বিশ্বকাপের সেরা গোলগুলোর একটি মনে করেন ওই গোলটিকে। অথচ এবার বিশ্বকাপে নাকি ৪৫ গজ দূর থেকেই অনেক গোল করতে দেখা যাবে! এই অনুমানটা আবার কোনো স্ট্রাইকারের নয়। যুক্তরাষ্ট্রের রিজার্ভ গোলরক্ষক মার্কাস হানেম্যানের অনুমান। না, স্ট্রাইকাররা সব রাতারাতি ‘গ্রেট’ হয়ে গেছেন, তা নয়। হানেম্যান এই অনুমান করেছেন বিশ্বকাপ শুরুর আগেই বিতর্কিত হয়ে যাওয়া ‘জাবুলানি’ নামের বলটি নিয়ে। আক্ষেপ নিয়েই তিনি দাবি করেছেন, এই বলে অমন গোল দেখে সেটাকে গ্রেট বলা যাবে না; ‘গ্রেট’ বলতে হবে বলটিকে। ওয়েবসাইট।