অন্যকলাম
অন্য ম্যারাডোনা‘গরম’ কিছু মানেই যেন ডিয়েগো ম্যারাডোনা। জ্বলজ্যান্ত মাঠ তো বহু গরম হয়েছে, নকল মাঠটাই বা কেন বাদ থাকবে? তাই ম্যারাডোনা নামছেন নতুন ভূমিকায়। চীনের ‘উইনিং গোল’ নামের একটি অনলাইন ফুটবল গেমের শুভেচ্ছাদূত হিসেবে নাম লিখিয়েছেন তিনি! গেমটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান দ্য নাইন গত পরশু বলেছে, তাদের আশা ম্যারাডোনা প্রচারে অংশ নেবেন এবং হয়তো চীনের গেমভক্তরা ম্যারাডোনার সইসহ একটি বলও পেয়ে যাবে গেমটির সঙ্গে। তবে এরই ফাঁকে ম্যারাডোনা নাকি দ্য নাইনের প্রতিষ্ঠাতা ঝু জুনের কাছে গোপনে একটা প্রস্তাবও পেশ করেছেন। ঝু যদি লিভারপুল ক্লাবটি কিনে নেন, তাতে নাকি লিভারপুলের কোচ বনে যাওয়াটা একদম ডালভাত হয়ে যাবে! ওয়েবসাইট।সানিয়ার সিদ্ধান্তবিয়ের পর এখন তাঁর ইচ্ছা মন দিয়ে সংসার করা। কিন্তু হুট করে খেলা ছাড়া কঠিন। তবে সানিয়া মির্জা মনস্থির করে ফেলেছেন, আগামী দুই বছরের মধ্যে তাঁর পরিচয় হবে শুধুই গৃহিণী। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করার পর কোর্টে ফিরেছেন মাত্রই। চীনা তাইপের চান ইয়ং জানকে হারিয়ে ইংল্যান্ডের বার্মিংহামে এইগন ক্লাসিকে তাঁর প্রত্যাবর্তনটা হয়েছে দারুণ। কিন্তু এই খবরের মাঝেই তৈরি হলো আরেক খবর। ‘বিবাহিত জীবনে মনোযোগ দিতে চাই আমি। বিয়ের পরপরই স্বামীর কাছ থেকে দূরে থাকা সহজ নয়। দুই বছরের মধ্যে আমি বিদায় নেব টেনিস থেকে’—বিশ্বের ৯১ নম্বর র্যাঙ্কিংধারী খেলোয়াড় বিদায়ের ঘোষণাটা দিয়েই ফেললেন! ওয়েবসাইট।আদ্রিয়ানো আবার!বিশ্বকাপ দলে সুযোগ পাননি, আদ্রিয়ানোর এখন খবরে থাকার কথা নয়। কিন্তু ব্রাজিলিয়ান স্ট্রাইকার গত কিছুদিন তো ফুটবলীয় কারণে খুব কমই খবরে এসেছেন। ‘ধারাবাহিকতা’ রক্ষা করে আরও একবার খবরের শিরোনাম হলেন নেতিবাচক কারণে। গত বছর নিজের ব্যাংক হিসাব থেকে একবারে ৩৫ হাজার ডলার তুলেছিলেন ‘দ্য কিং’। পুলিশের ধারণা, টাকাটা আদ্রিয়ানো দিয়েছেন আতানাসিও ডা সিলভাকে, অপরাধ জগতে যার নাম ‘এফবি’। ক্রুজিরোর ড্রাগ-ব্যবসার প্রধান এই এফবি, গত বছর গুলি করে ভূপাতিত করেছিলেন পুলিশের একটি হেলিকপ্টার। পুলিশের হাতে একটি ছবিও আছে, যাতে রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছেন আদ্রিয়ানো। যদিও তাঁর এজেন্টের দাবি রাইফেলটি খেলনা। এএস রোমার হয়ে চুক্তি স্বাক্ষর করার জন্য আদ্রিয়ানো এখন ইতালিতে। পুলিশ বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছে তাঁর মাকে জিজ্ঞাসাবাদ করার। এএফপি।