অন্যকলাম
‘লেখোয়াড়’ বেকহামবিচ্ছিরি ইনজুরির কোপানলে পড়ে এবারের বিশ্বকাপে তিনি খেলোয়াড় থেকে দর্শক বনে গিয়েছেন! তবে মাঠে না নামলেও দলের সঙ্গে থাকার সিদ্ধান্তই নিয়েছেন শেষতক। তাতেও পুরোপুরি সন্তুষ্ট নন। পা দুটো না চলুক, অন্তত হাত দুটো তো আর গুটিয়ে রাখা চলে না। তাই সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহাম নাম লিখিয়েছেন লেখকের তালিকায়। ইয়াহু!র সঙ্গে গত মঙ্গলবার এক চুক্তিতে সই করেছেন এই ৩৫ বছর বয়সী। ফুটবল নিয়ে তাঁর চিন্তাভাবনা এবং ম্যাচের বিশ্লেষণ নিয়ে হাজির হবেন তিনি ইয়াহু!র খেলাধুলা বিভাগে। শুধু লেখাই নয় ইয়াহু!র হয়ে বাণিজ্যিক প্রচারণাও চালাবেন। এএফপি।অমৃতসুধাএরই মধ্যে দু-দুবার ছুরি-কাঁচির নিচে সঁপে দিতে হয়েছিল হূদযন্ত্র। আগামী ১৮ জুলাইয়ে বয়সের অঙ্কটা গিয়ে দাঁড়াবে কাঁটায় কাঁটায় আশিতে। কিন্তু তাতে কী এসে-যায়, যদি মন থাকে চিরসবুজ! চিরতরুণ মনের এ মানুষটির নাম অমৃত দয়া। তিনিই ২০১০ বিশ্বকাপে সবচেয়ে বর্ষীয়ান স্বেচ্ছাসেবী। এবার ১৭০টি দেশের প্রায় ৭০ হাজার আবেদনকারীর মধ্যে ১৮ হাজার স্বেচ্ছাসেবী বাছাই করেছে ফিফা। তার ভিড়ে নিজেকে খুঁজে পেয়ে দারুণ উল্লসিত এই প্রবীণ। দীর্ঘদিনের বর্ণবৈষম্যের শিকার অমৃত বলছেন, ‘আমার জীবনের এ এক অত্যাশ্চর্য অভিজ্ঞতা। কখনো ভাবতেও পারিনি বর্ণবৈষম্যের এই জাল থেকে বেরিয়ে আসবে দক্ষিণ আফ্রিকা। এই আমি যে বিশ্বকাপের মতো বড় আসরে নিজেকে খুঁজে পাচ্ছি, এটা তো পরম পাওয়া!’ এএফপি।