অন্যকলাম
প্রতিশোধপলকে স্প্যানিশ সাধারণ লোকজন তো বটেই, আন্দ্রেস ইনিয়েস্তাও ‘নায়ক’ বানিয়ে দিয়েছেন। কিন্তু ‘মহান গুনিন’ এই অক্টোপাস খোদ জার্মানিসহ অনেক দেশেই তো বিরাট ‘ভিলেন’! অনেকে পলকে রান্না করে খেয়ে ফেলার চিন্তাও করছে। তাই বলে টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানে পলের স্বজাতি হত্যা করে প্রতিশোধ! হ্যাঁ, এই নির্মম উপায়টিই বেছে নিয়েছেন আর্জেন্টাইন একটি টেলিভিশনের উপস্থাপক রবার্টো পেতিনোতো। ভদ্রলোক একটি অক্টোপাস হাতে ঝুলিয়ে দাবি করেছে, এই প্রাণীটির স্বজাতির কারণেই নাকি তাদের দল হেরেছে জার্মানির কাছে। আর তাই হাতের কাছের অক্টোপাসটির মাথা ছিঁড়ে ব্লেন্ডারে দিয়ে ঘুঁটে ফেলে প্রতিশোধ নিয়েছেন! অক্টোপাসটিকে হাতে ঝুলিয়ে যাত্রার ভিলেনের মতো হাসি দিয়ে বলেছেন, ‘ওহে খুদে নাৎসি অক্টোপাস, তোর সময় শেষ!’ ওয়েবসাইট।মনের ব্যাপারমেয়েদের প্রতি ছেলেদের, ছেলেদের প্রতি মেয়েদের একটু বাড়তি টান তো থাকবেই। অ্যাথলেটরাও এই হিসাবের বাইরে নন। বরং পুরুষ অ্যাথলেটদের নারীপ্রীতি নিয়ে নানা রকম কেচ্ছাও শোনা যায়। মজার ব্যাপার হলো, পুরুষ অ্যাথলেটরা কোনো চোট-আঘাতের চিকিৎসা নিতে নাকি পুরুষ চিকিৎকদের কাছে যেতেই বেশি পছন্দ করেন! ‘নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি’র চালানো এক গবেষণায় এই তথ্য বেরিয়েছে। তবে পুরুষ অ্যাথলেটদের এই নারী চিকিৎসক বিদ্বেষ নাকি মনোরোগের ক্ষেত্রে আর থাকে না। অবসাদে আক্রান্ত পুরুষ অ্যাথলেটরা নারী মনোরোগ চিকিৎসকের কাছে যেতেই বেশি আগ্রহী হন। ব্যাপারটা তাহলে মনের! ওয়েবসাইট।অপমানফরাসি খেলোয়াড়দের দুর্বিপাকের যেন আর শেষ নেই। নিকোলাস আনেলকা, প্যাট্রিচ এভরারা তো যাঁর যাঁর যন্ত্রণা নিয়ে আছেনই। উইলিয়াম গালাসকে যেতে হতে পারে আদালতেও। না, ফুটবলীয় কোনো ব্যর্থতার জন্য নয়। তাঁর বিরুদ্ধে রেমন্ড ডমেনেখও কোনো মামলা করছেন না। তবে মামলা করতে যাচ্ছেন তিউনিশিয়ার দন্ত চিকিৎসকেরা! বিশ্বকাপের প্রস্তুতি নিতে ফ্রান্স দল যখন তিউনিশিয়ায় ছিল, তখন দাঁতের ব্যথায় আক্রান্ত হয়েছিলেন ফরাসি ডিফেন্ডার। তখন নাকি স্থানীয় চিকিৎসকের সাহায্য নিতে অস্বীকার করে গালাস ফ্রান্স থেকে বিশেষ বিমানে উড়িয়ে এনেছিলেন তাঁর ব্যক্তিগত দাঁতের চিকিৎসককে। তিউনিশিয়ার দাঁতের চিকিৎসকেরা তাতে বেজায় ক্ষিপ্ত। ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে গালাসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ‘অপমানিত’ চিকিৎসকেরা। এএফপি।