অন্যকলাম
রেকর্ড!ব্যাটসম্যান হিসেবে দ্রুত রান তুলতে পারুন আর নাই পারুন, একটা কাজ খুব দ্রুততার সঙ্গেই সেরে ফেললেন মার্ক রামপ্রকাশ। মাত্র ৫৮ সেকেন্ডের আইনি প্রক্রিয়ায় শেষ হয়ে গেল এই সাবেক ইংলিশ ব্যাটসম্যানের দাম্পত্য জীবন। লন্ডনের ডিসট্রিক্ট জজ মার্টিন বেরি আইনজীবীদের দরখাস্ত পড়েই রামপ্রকাশ ও ভ্যান্ডানার ১৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে দিয়েছেন। যদিও ছয় বছর ধরে রামপ্রকাশ লন্ডনের এক মহিলার সঙ্গে প্রেম করছেন, কিন্তু আদালতে বিবাহবিচ্ছেদের জন্য দায় দেওয়া হয়েছে ভ্যান্ডানার আচরণকে। বলা হয়েছে, রামপ্রকাশ তাঁর স্ত্রীর আচরণে এতই অসহ্য হয়ে উঠেছিলেন যে, সংসারটা আসলে অনেক আগেই শেষ হয়ে গেছে। ওয়েবসাইট। ‘পল দ্য সফটওয়্যার’আগের দিন এক আর্জেন্টাইন টেলিভিশন উপস্থাপক তাকে হত্যা করার অভিনয় করলেন। এবার ব্রাজিলের একটি প্রতিষ্ঠান তাকে নিয়ে বানিয়ে ফেলল একটি সফটওয়্যার! হ্যাঁ, এই উত্থানপতনের নায়ক সেই ‘পল দ্য অক্টোপাস’। বিশ্বকাপ শেষ হয়ে গেছে কিন্তু পলকে নিয়ে রাগ বা উন্মাদনা কোনোটিরই যেন শেষ নেই। সর্বশেষ তাকে নিয়ে বানানো হলো আইফোনের একটি সফটওয়্যার। প্রোগ্রামটি চালু করলে ব্যবহারকারীরা নানা ধরনের প্রশ্ন দেখতে পাবেন—সিনেমা নাকি নাটক? পিৎজা নাকি সুশি? এসবের মধ্যে সঠিক পছন্দটা বেছে নিতে সাহায্য করবে পল। ভাগ্য বটে অক্টোপাস নন্দনের! এএফপি।গোছালো বেকহামডেভিড বেকহাম সম্পর্কে আর কোনো তথ্য কি অজানা আছে আপনাদের? জানার কোনো শেষ নেই...। নতুন দুটি তথ্য এই বেলা জেনে নিন: বেকহাম নিজের জামাকাপড় গুছিয়ে রাখার ব্যাপারে খুবই খুঁতখুঁতে এবং তাঁর শখ বিভিন্ন ধরনের লেগো সংগ্রহ করে রাখা। ‘আমার শার্টগুলো কীভাবে সাজিয়ে রাখা হলো, সেটি নিয়েও আমি অস্থির হয়ে পড়ি। ভিক্টোরিয়া আবার একেবারে উল্টো। ও সবকিছু এলোমেলো করে রাখে। পরে আমি নিজেই সেগুলো গোছাই’—বলেছেন বেকহাম। এও জানালেন, ফুটবলার না হলে তিনি পেশাদার লেগো শিল্পী হতেন। এসি মিলানে খেলার সময় লেগোর প্রতি তাঁর এই আগ্রহ জন্মে। সময় পেলে বেকহাম টুকটাক আঁকাআঁকিও করেন। ওয়েবসাইট।