অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুদে সদস্য

এখনো দুই সপ্তাহও হয়নি বয়স। কিন্তু এর মধ্যেই রিয়াল মাদ্রিদের সদস্য হয়ে গেছে মার্টিন ক্যাসিয়াস কারবোনোরো। স্পেনের রীতি অনুযায়ী সদ্যোজাত সন্তানের নামের সঙ্গে যোগ হয় বাবা-মায়ের নামের অংশ। এতক্ষণে আপনার বুঝে যাওয়া উচিত কে এই শিশু। ইকার ক্যাসিয়াস-তনয়! আর সে যে রিয়ালের সদস্য হবে, এতে অবাক হওয়ার কিছু নেই। পরশু ক্যাসিয়াস টুইট করেছেন, ‘মাদ্রিদ পরিবারের নতুন সদস্য, মার্টিন ক্যাসিয়াস কারবোনেরোকে স্বাগত।’ সঙ্গে দিয়েছেন শিশুপুত্রের ক্লাবকার্ডের একটা ছবি। রিয়ালের ৯৬, ৯৬৬তম সদস্য ক্যাসিয়াসপুত্র। জন্মানোর পরই সে পেয়ে গেছে ক্লাবের জার্সি। ওয়েবসাইট।

আবদার বটে!

মেলবোর্নের এক রেস্তোরাঁয় সবে তাঁর খাওয়া শেষ হয়েছে। একটু পরে ওয়েটার এসে বিল দিয়ে যাবেন। মারিয়া শারাপোভা ওটারই অপেক্ষা। বিলটা চুকিয়েই চলে যাবেন। কিন্তু এ কী? বিলের কাগজের সঙ্গে একটা জলজ্যান্ত স্মার্টফোন। একগাল হেসে ওয়েটার অনুরোধ জানালেন, স্মার্টফোন দিয়ে যেন নিজের একটা ছবি তুলে দেন শারাপোভা। আবদার শুনে হয়তো পিত্তিই জ্বলে গিয়েছিল রুশ সুন্দরীর। ছবি তুললেন ঠিকই, কিন্তু নিজের নয়, পাশে অন্য এক লোকের। পরে সাংবাদিকদের ঘটনাটা নিজেই জানিয়েছেন। বোঝাই যাচ্ছে, অস্ট্রেলিয়ান ওপেনের আগে রগুড়ে মেজাজে নেই শারাপোভা! এএফপি।