অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুলার আফসোসদুঃখ পেয়েছেন, ক্ষোভও প্রকাশ করেছেন। এবার বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে আফসোস করতে হলো ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভাকে। আফসোস ব্রাজিল এত ‘সহজ’ একটা বিশ্বকাপ জয়ের সুযোগ নষ্ট করায়। বিশ্বকাপ জয়ের সুযোগ আবার ‘সহজ’ হয় কী করে! ফুটবল-ভক্ত ব্রাজিল প্রেসিডেন্ট বলছেন, এই বিশ্বকাপে ব্রাজিলের প্রতিপক্ষ দলগুলো এত ‘দুর্বল ও ভঙ্গুর’ ছিল যে, সুযোগটা নাকি সত্যিই সহজ হয়ে গিয়েছিল। অবশ্য হতাশ হয়ে বসে থাকছেন না প্রেসিডেন্ট। তাঁর আশা, নতুন প্রজন্মের খেলোয়াড়েরা ২০১৪ সালে নিজ দেশে অনুষ্ঠেয় বিশ্বকাপটা ঘরেই রেখে দেবে। প্রেসিডেন্ট সাহেব বোধ হয় ভুলে গেছেন, দেশের মাটিতে বিশ্বকাপ খেলার চাপটা কিন্তু অনেক বেশি! এপি।ভাঙন‘জুটি’ ভাঙাটা মহেশ ভূপতির জন্য নতুন কিছু নয়। ২০০৬ সালে ভেঙে গিয়েছিল লিয়েন্ডার পেজের সঙ্গে তাঁর সাত বছরের দুনিয়া কাঁপানো জুটি। এবার ভেঙে গেল শ্বেতা জয়শঙ্করের সঙ্গে ভূপতির সাড়ে ছয় বছরের সংসার। সংসারটা দুজনে মিলে গত বছর অক্টোবর মাসে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। প্রায় এক বছর পর বান্দ্রার পারিবারিক আদালত বৃহস্পতিবার দুজনের বিবাহবিচ্ছেদের পক্ষে রায় দিয়ে দিয়েছেন। পেজের সঙ্গে ছাড়াছাড়ির দুই বছর পর আবার অলিম্পিকে এক হয়েছিলেন। স্ত্রীর সঙ্গে পুনর্মিলনের কোনো সুযোগ কি থাকল ভূপতির? ওয়েবসাইট। হায় ভুভুজেলা! ১১ জুলাইও সকার সিটিতে প্রবল প্রতাপে রাজত্ব করেছে ভুভুজেলা। কিন্তু এই ‘রাজত্ব’ আর চলছে না। বিশ্বকাপের মহা আলোচিত-সমালোচিত ভুভুজেলা সেই সকার সিটিতেই নিষিদ্ধ হচ্ছে। নিষিদ্ধ হচ্ছে রাগবি টুর্নামেন্টে। বিশ্বকাপ শেষে দক্ষিণ আফ্রিকায় আবার ফিরে আসছে রাগবির দাপট। আর ফুটবলে ভুভুজেলার যন্ত্রণা দেখে রাগবি আয়োজকেরা সিদ্ধান্ত নিয়েছে, সকার সিটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে এই যন্ত্র প্রবেশ করতে পারবে না। এরই মধ্যে কেপটাউনের একটি রাগবি ম্যাচে ভুভুজেলা নিষিদ্ধ করে নোটিশও টাঙিয়ে দেওয়া হয়েছে। আহা রে ভুভুজেলা! ফুটবলেই শেষ তার দাপট? রয়টার্স।