অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্কি নিষিদ্ধশরীর তো নয়, যেন উল্কির মানচিত্র! আদুল গায়ের ডেভিড বেকহামকে দেখলে যে কারও মনে প্রথম এ ভাবনাটিই আসার কথা। শরীরে তাঁর অসংখ্য উল্কির আঁকিবুঁকি। আরও একটা নতুন উল্কি আঁকার পরিকল্পনা করেছিলেন এই ইংলিশ ফুটবলার। কিন্তু বাদ সেধেছেন স্ত্রী ভিক্টোরিয়া আর মা স্যান্ড্রা। ‘উল্কিগুলো আমার বাহু আর পিঠেই সীমাবদ্ধ রাখতে হচ্ছে। বুকেও আঁকতাম, কিন্তু আমার স্ত্রী সেটা পছন্দ করছে না। এটা করলে আমার মা-ও হয়তো আমাকে মেরেই ফেলবে’—জানিয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক। বাবার মতো ছেলেরাও উল্কি-পাগল হয়েছে বলেই জানালেন, ‘ক্রুজ বিশ্বকাপ থেকে ফিরেছে দুহাত ভরা উল্কি নিয়ে, অবশ্য কোনোটাই আসল নয়। রোমিও বাবা আর মায়ের নাম দিয়ে উল্কি আঁকতে চায়।’ ওয়েবসাইট।ব্যতিক্রমক্রীড়া প্রতিবেদকসমবয়সীরা যেখানে ক্রিকেট-ফুটবল নিয়ে মাতামাতি করছে, সেখানে এই কিশোর ব্যস্ত ইন্টারনেটে সাঁতারের কৌশল রপ্ত করতে। ধনাঢ্য ব্যবসায়ী বাবার ছেলে নাগিব খন্দকার চলাফেরা করে গাড়িতে। সোনারগাঁও হোটেলের পুলে চলে অনুশীলন। কাল মিরপুর সাঁতারপুলে শেষ হওয়া বয়সভিত্তিক সাঁতারে ৫০ মিটার ফ্রি-স্টাইলে সেই কিশোরটিই সোনা জিতল জাতীয় রেকর্ড গড়ে। এই একটি ইভেন্টেই খেলেছে সে। লালনশাহ সুইমিং ক্লাবের হয়ে খেলা ১৭ বছরের কিশোর উচ্চতায় ৬ ফুট ১ ইঞ্চি, গত বছর অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে ঘটনাচক্রে সাঁতারের একটা প্রশিক্ষণ কোর্সও করে এসেছে। ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলার প্রবল ইচ্ছে। বাংলাদেশের সাঁতারুরা উঠে আসে একেবারেই সাধারণ পরিবার থেকে। এবার অভিজাত পরিবারের কিশোরও সাঁতারে এল, খবরই বটে!পলকে পেতেজন্ম ইংল্যান্ডে। যশ-খ্যাতি জার্মানিতে। এখন গুনিন অক্টোপাস পলের ঠিকানা সম্ভবত হতে যাচ্ছে স্পেন। ‘স্পেন চ্যাম্পিয়ন হবে’ ভবিষ্যদ্বাণী সত্য হওয়ার পর দেশটিতে পলের কদর অনেক। জার্মানির অ্যাকুয়ারিয়াম সি লাইফ সেন্টারের কাছে পলকে কেনার প্রস্তাব দিয়ে এর আগে প্রত্যাখ্যাত হয়েছিল স্পেন। এবার সি লাইফকে ‘ব্ল্যাংক চেক’ই ধরিয়ে দিতে চাইছে মাদ্রিদ জু অ্যাকুয়ারিয়াম। যত দাম চাইবে, ততটাই দিতে রাজি তারা। কারণ এই অক্টোপাসের ব্যাপারে স্পেনের আরও অনেকেই আগ্রহী। মাদ্রিদের জু অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, পলকে যে করেই হোক নিয়ে আসবে তারা। ওয়েবসাইট।