অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেতাব বাতিলডিন জোন্সের ছেলের মায়ের পরিচয় মিলেছে অবশেষে। কেরি-অ্যান হ্যামিল্টন নামের সিডনির এক বিমানবালার সঙ্গে এক-দুই নয়, টানা নয় বছর ধরে গোপন সম্পর্ক বয়ে বেড়াচ্ছেন এই সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার। বউ-বাচ্চাদের চোখে ধুলো দিয়ে দিব্যি চলছিল পরকীয়া। কিন্তু আর পারলেন না। স্বীকার করে নিলেন, হ্যামিল্টন সম্প্রতি তাঁর সন্তানের মা হয়েছেন। ভাগ্যের কী পরিহাস! এই জোন্সই অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের বর্ষসেরা বাবার পুরস্কার জিতেছিলেন ২০০৭ সালে। জোন্সের স্বীকারোক্তির পর অর্থহীন হয়ে গেল ওই পুরস্কারটি। ভিক্টোরিয়ার ‘ফাদার অব দ্য ইয়ার কাউন্সিল’ জানিয়েছে, ওই খেতাব এরই মধ্যে বাতিল করা হয়েছে। সংস্থাটির সভাপতি ডন পারসনস বলেছেন, ‘এখন থেকে ২০০৭ সালের জায়গাটা ফাঁকাই থাকবে।’ ওয়েবসাইট।পেলের চেয়েওকী বলবেন একে? ওয়েস ব্রাউনের মূর্খামি, নাকি নিখাদ আবেগ! দুটোই বলা যায়। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার যে জোর দিয়েই বলেছেন, রায়ান গিগস ফুটবলার হিসেবে পেলে-ম্যারাডোনার চেয়েও ভালো! ‘জানি, শুনলে অনেকে আমাকে নির্বোধ ভাববেন। কিন্তু আমি গিগসির নামই বলতে চাই। অনেকে ম্যারাডোনা-পেলের কথা বলবেন। কিন্তু আমার কাছে গিগসিই সেরা’—বলেছেন ব্রাউন। তাঁর এই মন্তব্যের পেছনে যুক্তি কী? ১৯৯০ সালে ম্যানইউর হয়ে অভিষেকের পর এত দিন ধরে শীর্ষ পর্যায়ে গিগসের খেলাটাকেই বড় করে দেখছেন ব্রাউন, ‘একটা দলেই থেকে গিয়ে এত দিন ধরে টানা ভালো খেলে যাওয়া অবিশ্বাস্য। রায়ানের তুল্য আরেকজনকে খুঁজে পাওয়া কঠিন।’ ওয়েবসাইট।পলকে প্রলোভনবিশ্বকাপের ‘নায়ক’ অক্টোপাস পল কদিন আগেই দিয়েছে অবসরের ঘোষণা। বলে দিয়েছে, আর কখনোই ভবিষ্যদ্বাণী করবে না! কথা হচ্ছে পলের এ ঘোষণাটা বহাল থাকবে তো? তা হলে যে রাশিয়ার ওই বাজিকর প্রতিষ্ঠানের আশাই মাটি! রাশিয়ার প্রিমিয়ার লিগের সঙ্গে যুক্ত এক বাজিকর প্রতিষ্ঠান ভবিষ্যদ্বাণী করতে পলকে ভাড়া করতে কিংবা কিনে ফেলতে চায়! তুমুল জনপ্রিয় পলের মূল্যও তো বড় অঙ্কেরই হওয়ার কথা! ভাড়া হলে ওই প্রতিষ্ঠান পলকে বেতন মাসিক ৫ হাজার ডলার বেতন দেবে। আর কিনলে? এক লাখ ইউরো! বাজিকর প্রতিষ্ঠানটির অন্যতম মালিক ওলেগ ঝুরাভস্কি বলেছেন, ‘সে (পল) হবে আমাদের প্রতিষ্ঠানের ১২০ সদস্যের স্টাফের একজন। আমাদের বিশেষজ্ঞরা মাসে ৩ হাজার ডলারের কাছাকাছি বেতন পান। পলকে আমরা দেব ৫ হাজার ডলার।’ দেখা যাক, নিজের সিদ্ধান্তে পল অনড় থাকে কি না! এএফপি।