অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখানে নিষিদ্ধশত দাবি জানিয়েও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভুভুজেলার ওপর নিষেধাজ্ঞার খড়গ নামিয়ে আনতে ব্যর্থ হয়েছিলেন ফুটবলাররা। তবে কোনো দাবি-টাবি নয়, কানফাটা আওয়াজ তোলা যন্ত্রটির যন্ত্রণা থেকে পরিত্রাণ পেতে ইংলিশ ক্লাব টটেনহাম ও আর্সেনাল কর্তৃপক্ষ নিজেরাই উদ্যোগী হয়ে নিষিদ্ধ করেছে ভুভুজেলা। সমর্থকদের ওপর কড়া নোটিশ জারি, কোনোক্রমেই ভুভুজেলা সঙ্গে নিয়ে মাঠে ঢোকা যাবে না। প্রথমে নিষেধাজ্ঞা জারি করেছে টটেনহাম। তাদের খুব দ্রুতই অনুসরণ করেছে আর্সেনাল। দক্ষিণ আফ্রিকা থেকে ইংল্যান্ড খালি হাতে ফিরতে পারে, সমর্থকেরা নাকি গন্ডায় গন্ডায় ভুভুজেলা সঙ্গে নিয়ে ফিরেছে। এবার ইংলিশ প্রিমিয়ার লিগেও এর উৎপাত দেখা যেতে পারে। ক্লাবগুলোর তাই এই আগাম সতর্কতা। ওয়েবসাইট।নতুন দ্রগবানতুন ম্যারাডোনার সন্ধান তো কদিন পরপরই মেলে। অতটা বেশি না হলেও ‘নতুন পেলে’ও আছেন দু-চারজন। এবার খোঁজ মিলেছে ‘নতুন দ্রগবা’র। হুয়ান লেসকানো নামের ১৭ বছর বয়সী এই ফুটবলারকে পেতে রীতিমতো যুদ্ধে নেমেছিল ইংলিশ ক্লাব লিভারপুল ও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। লিভারপুলের যুবদলে মাস চারেক অনুশীলনও করেছেন। স্থায়ী চুক্তির প্রস্তুতি নিচ্ছিল ইংলিশ ক্লাবটি। কিন্তু শেষ পর্যন্ত ‘অমূল্য এই রত্ন’কে পেয়ে গেল রিয়াল। ৪ বছরের চুক্তির পর ‘নতুন দ্রগবা’ এখন স্পেনে। আর্জেন্টিনায় জন্মেও ‘নতুন ম্যারাডোনা’ কিংবা ‘নতুন মেসি’ না হয়ে কেন ‘নতুন দ্রগবা’ হলো, এ এক রহস্য! ওয়েবসাইট।ডিগবাজির রাজাআবারও! মোহাম্মদ ইউসুফ অবসর থেকে ফেরার ঘোষণা দিয়েছেন খবরটা পড়ার পর প্রায় সবারই প্রথম প্রতিক্রিয়া হওয়ার কথা এটাই। পাকিস্তানের এই ব্যাটসম্যান যে কতবার অবসর নিলেন, আর কতবার ফিরলেন, সেই হিসাব রাখাও মুশকিল। গতবার তো রীতিমতো কিরেটিরে কেটে অবসর নিলেন আর কখনোই ফিরবেন না জানিয়ে দিয়ে। সেই ইউসুফই কমাস পেরোতে না পেরোতেই আবারও ফেরার পথে। সব দেখে আবদুল কাদির মহাখাপ্পা। কিংবদন্তি লেগ স্পিনার ও সাবেক এই নির্বাচকের মন্তব্য, ‘অবসর নেওয়ার সময় আমি নিজে তাকে অনেক বুঝিয়েছি। কিন্তু ও বলেছিল, অনেক ভেবেচিন্তেই অবসরের সিদ্ধান্ত নিয়েছে। এখন যদি আবার ফেরে, ওকে আমি ছুলে ফেলব।’ ওয়েবসাইট।