অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা দিয়ে শুরুনীরবতা ভেঙে সরব হলেন কেরি অ্যান হ্যামিল্টন। কিন্তু মধুর সুরে তিনি কথা বলেননি, গর্ভজাত সন্তানের বাবা ডিন জোন্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগই এনেছেন এই বিমানবালা। চ্যানেল নাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যামিল্টন দাবি করেছেন, জোন্সের সঙ্গে তাঁর ‘গোপন প্রণয়’ মিথ্যা দিয়ে শুরু! সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার নিজেকে অবিবাহিত দাবি করে সম্পর্কে জড়িয়েছেন হ্যামিল্টনের সঙ্গে। সম্পর্কের তিন মাসের মধ্যে হ্যামিল্টন ব্যাপারটা বুঝতে পেরে সরে আসতে চেয়েছিলেন জোন্সের জীবন থেকে। ফোন নম্বর বদলে ফেলা থেকে হেন চেষ্টা নেই, যেটা তিনি করেননি যোগাযোগ বন্ধ করতে। নাছোড়বান্দা জোন্স তবু ছাড়েননি তাঁকে। ২৪ বছরের বিবাহিত জীবনে ১২ বছরই পরকীয়া করেছেন হ্যামিল্টনের সঙ্গে এবং সেটারই পরিণতি, গত আগস্টে হ্যামিল্টনের গর্ভে জন্ম নেওয়া জোন্সের সন্তান কোবি। ওয়েবসাইট।স্বীকারোক্তিহোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন। বলা যেতে পারে, এই দুনিয়ার রাজনৈতিক রূপরেখাটা আঁকা হয় এখান থেকেই! এবার জানা গেল বিশ্বের সর্বাপেক্ষা ক্ষমতাধর রাষ্ট্রপতির বাসায় ফুটবলও চলে! ফুটবল মানে ফুটবলের আলোচনা। হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্বের সঙ্গেই ওবামার কাছে স্বীকার করেছেন, বিশ্বকাপে আর্জেন্টিনা-জার্মানি কোয়ার্টার ফাইনালে তিনি জার্মানিকে সমর্থন করেছেন, ‘জার্মানি যখন আর্জেন্টিনাকে হারিয়ে দিল, আমি খুবই উপভোগ করছিলাম। বিশেষ করে আমি জার্মানির জন্য উল্লাস করছিলাম।’ তারও আগে এই জার্মানির কাছেই হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ইংল্যান্ড। ক্যামেরন কি এটা ভুলে গিয়েছিলেন?মামলাবেচারা সাংবাদিক। কী দরকার ছিল ভুলভাল তথ্য দিয়ে রিপোর্ট করার! পুলিশের হাতকড়া ‘হাতছানি’ দিচ্ছে, এখন নিজের মানটাই বুঝি যায়! মিথ্যা তথ্যে ভরা অপমানকর রিপোর্ট। আইনজীবীর মাধ্যমে টোগোর সাবেক অধিনায়ক এমানুয়েল আদেবায়োরও তাই আদালতে মানহানির মামলা ঠুকে দিয়েছেন ওই সাংবাদিকের বিপক্ষে। ঘটনা হলো, গত এপ্রিলে আফ্রিকান নেশনস কাপের সময় টোগোর টিম বাসে সন্ত্রাসী হামলার পরপরই অবসর নিয়ে ফেলেন ম্যানচেস্টার সিটি তারকা আদেবায়োর। টোগোরই এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক প্রসপার কোমি অ্যাগবোকোলু তাঁর প্রতিবেদনে বলেন, আদেবায়োর অবসর নিয়েছেন দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঝগড়া করে! আদেবায়োরের দাবি, এটা নির্জলা মিথ্যা। নিজের মান বাঁচাতে তাই তাঁর সরাসরি আদালতে মানহানির মামলা। এএফপি।