অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ঘটনাগাড়ির মালিক ক্যামেরুনের, গাড়িটি চুরি হয়েছে ইতালিতে, চোর ইউক্রেনের আর সেই চুরি যাওয়া গাড়ি উদ্ধার হয়েছে হাঙ্গেরিতে। একটি গাড়ি নিয়ে এমনই ‘আন্তর্জাতিক’ ঘটনা ঘটে গেল সম্প্রতি। সোয়া কোটি টাকা দামের বেন্টলি গাড়িটি চুরি গিয়েছিল গত মার্চে। পুলিশকে তখনই জানানো হয়েছিল। এখন বোঝা গেল, আন্তর্জাতিক চোরাকারবারির কারসাজি এটা। কারণ গাড়ি উদ্ধার করেছে হাঙ্গেরির সীমান্তরক্ষী বাহিনী। সার্বিয়া-হাঙ্গেরি সীমান্ত পার হওয়ার সময় গাড়ির কাগজপত্র পরীক্ষায় ধরা পড়ে যায় দুই চোর। পরে ক্রমিক নম্বর অনুসন্ধান করে দেখা যায়, গাড়ির আসল মালিক অন্য কেউ। গাড়ির ‘আন্তর্জাতিক’ ঘটনা এখানেই শেষ নয়। আটক করা চালক জানিয়েছেন, গাড়িটি তিনি নিয়ে যাচ্ছিলেন গ্রিসে, সেখানে পোল্যান্ডের এই মহিলার কেনার কথা ছিল এটি! গাড়ির আসল মালিকের নাম স্যামুয়েল ইতো। এএফপি।নায়ক ইনিয়েস্তাস্প্যানিয়ার্ডদের চোখে তিনি নায়কই। আন্দ্রেস ইনিয়েস্তাকে এবার রুপালি পর্দার নায়ক হিসেবেও দেখা যেতে পারে। ইনিয়েস্তা নিজে হয়তো অভিনয় করবেন না, কিন্তু চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রটি নির্মিত হবে তাঁকে নিয়েই। ফাইনালে ইনিয়েস্তার সেই গোল, এর পর অকালপ্রয়াত বন্ধু দানি জার্ককে স্মরণ—আবেগঘন এই দৃশ্য নাড়িয়ে দিয়ে গেছে অনেকের মন। সেই তালিকায় আছেন হলিউডের প্রযোজক টম বারাকও। পুরো ঘটনাকে সেলুলয়েডে বন্দী করতে বারাক নাকি খুবই আগ্রহী। প্যারিস সেন্ট জার্মেই ক্লাবের সিংহভাগ শেয়ারের মালিক বারাকের ফুটবলেও আগ্রহ প্রচণ্ড। সম্প্রতি তাঁকে আর ইনিয়েস্তাকে দেখা গেছে একই সঙ্গে। সব মিলে গুঞ্জনটা আরও জোরদার হয়েছে। রুপালি পর্দায় ইনিয়েস্তার গল্প দেখার জন্য তৈরি হোন। ওয়েবসাইট।উডসই সম্রাটযেভাবে দুঃসময়ের পাকে পড়ে আছেন, একেকটি ছোট সুসংবাদের দামও তাঁর কাছে এখন কোটি টাকা। সেদিক দিয়ে বিলিয়ন ডলার দামেরই একটা খবর আছে টাইগার উডসের জন্য। তাঁর গলফরাজ্য ধীরে ধীরে অরক্ষিত হয়ে পড়ছে ঠিকই, কিন্তু ধন-সম্পদে তিনি এখনো সম্রাট। উডস এখনো বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়। একটি নয়, দু-দুটি তালিকা নিশ্চিত করেছে এটি। স্পোর্টস ইলাস্ট্রেটেড আর ফোর্বস সাময়িকী জানিয়েছে, উডস এই বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ। এই রাজত্ব অনেক দিন ধরেই শাসন করে যাচ্ছেন কিংবদন্তি গলফার। বিশ্বের সবচেয়ে দামি দলের রেকর্ডটা যেমন ম্যানচেস্টার ইউনাইটেডের দখলে। ইংলিশ ক্লাবটির সেই রাজত্বও অটুট। রয়টার্স।