অন্যকলাম
দলের মধ্যেই!ঘানার জাতীয় ‘নায়ক’ কে সেটা জানতে খোঁজখবর করতে হতে পারে। কিন্তু নিশ্চিত করে বলা যায়, এই বিশ্বকাপের পর ঘানার জাতীয় ‘খলনায়ক’ লুই সুয়ারেজ। হ্যাঁ, ঘানার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের অন্তিম মুহূর্তে হাত দিয়ে বল ঠেকানো উরুগুয়ের সেই স্ট্রাইকার। প্রতারক, ডাকাত, আইন ভঙ্গকারী—কত কীই না বলা হলো সুয়ারেজকে। অথচ ঘানা দলেরই ম্যাথু আমোয়াহ বলছেন, সুয়ারেজের মতো অবস্থায় থাকলে তিনিও এই কাজ করতেন। তিনি বলছেন, সুয়ারেজকে না দোষ দিয়ে পেনাল্টি মিস করার জন্য নিজেদের দোষ দেওয়া উচিত ঘানাইয়ানদের। সবই ঠিক আছে। কিন্তু আমোয়াহ না এখন দেশে ‘বিভীষণ’ হয়ে যান! ওয়েবসাইট।‘বাফানা বাফানা’ বাদ?নামটা আগে থেকেই ছিল। বিশ্বকাপের সৌজন্যে পরিচিতি ছড়িয়েছে বিশ্বজুড়ে। ‘বাফানা বাফানা’ বললে সবাই চট করে বুঝে নেয় দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের কথাই হচ্ছে। কিন্তু কিছুদিনের মধ্যে হয়তো নামটি বাদ দিতে হবে তাদের। কারণ কপিরাইটের ঝামেলা। দক্ষিণ আফ্রিকার এক ব্যবসায়ী ১৯৯৪ সালে এই নামটি নিবন্ধন করে নিয়েছিলেন। এ নিয়ে দক্ষিণ আফ্রিকা ফুটবল সংস্থার (এসএএফএ) সঙ্গে দীর্ঘ আইনি লড়াইও চলেছে ওই ব্যবসায়ীর। ১৯৯৭ সালে এসএএফএ আদালতের দ্বারস্থ হয় বাফানা বাফানা নামটির কপিরাইট পেতে। কিন্তু ২০০২ সালে সর্বশেষ উচ্চ আদালতের আপিল বিভাগও তাদের এই আবেদন খারিজ করে দেন। তার পরও নামটি চলে আসছে। এবার বিশ্বকাপে তো নামটির তুমুল ব্যবহার, প্রচার-প্রচারণা হয়েছে। এই নাম ব্যবহার করে এসএএফএ নাকি ১ কোটি ডলার লাভও গুনেছে। ওয়েবসাইট।স্মিথের আনন্দশেন ওয়ার্ন থেকে শুরু করে আজকের গ্রায়েম সোয়ান, সৌরভ গাঙ্গুলী থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি; সবাই মুরালির জন্য প্রশস্তিবাক্য আওড়াচ্ছেন। গ্রায়েম স্মিথও তা-ই করেছেন। তবে তাঁর প্রশংসার মাধ্যমটা আলাদা। হালফ্যাশনের মতো মুরালির প্রশস্তি করেছেন তিনি ‘টুইটার’-এ। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক স্মিথ মুরালি সম্পর্কে লিখেছেন, ‘দুর্দান্ত টেস্ট ক্যারিয়ারের মালিক এবং ভালো মানুষ।’ তবে শেষবেলায় মুরালির বিদায়ে একটু খুশিই হয়েছেন স্মিথ! কেন? ‘এই ভেবে ভালো লাগছে, টেস্ট ক্রিকেটে আর ওর বল খেলতে হবে না’—কথাটা স্মিথের একার, নাকি গোটা ব্যাটসম্যানকুলের? ওয়েবসাইট।