অন্যকলাম
ক্রুজের চাওয়াটুকটাক অভিনয় এ জীবনে তিনি কম করেননি। বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় তো করতেই হয়। পাশাপাশি টেলিভিশন, এমনকি রুপালি পর্দাও এসেছেন বিভিন্ন সময়ে। গোল-এর ট্রিলজিতেও দেখা গেছে তাঁকে। এবার আর খুচরা অভিনয় নয়, ডেভিড বেকহামকে গুরুত্বপূর্ণ চরিত্রেই অভিনয় করতে দেখতে চান টম ক্রুজ। হলিউডের এই তারকার সঙ্গে বেকহামের দারুণ দোস্তি। দুই পরিবারেও সুসম্পর্ক। বেকহামকে অভিনয়টা ‘সিরিয়াসলি’ নেওয়ার জন্য ক্রুজ নিজে জোরাজুরি করছেন। ‘ডেভিড অবশ্যই অভিনয় করতে পারে। আমরা ওকে হলিউডে দেখতে চাই। আমি ওকে সব সময়ই উৎসাই দিই। অভিনেতা হওয়ার সব যোগ্যতাই আছে ওর। কাজটা ভালোও করবে’—বলেছেন ক্রুজ। ওয়েবসাইট।সিনেমায় পলডেভিড বেকহাম অভিনয়ে নামছেন কি না, কে জানে। তবে এরই মধ্যে কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বী চলে আসছে তাঁর। পল নামছে অভিনয়ে! হ্যাঁ, অক্টোপাস পলই। আগামী মাসে মুক্তি পাচ্ছে নতুন ছবি দ্য মার্ডার অব পল দি অক্টোপাস। ভয় পাবেন না, পলকে নিয়ে খুনখারাবির কোনো ঘটনা ঘটেনি। এ স্রেফ রুপালি পর্দার কল্পকাহিনি। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। চীনের দুটো প্রতিষ্ঠান যৌথভাবে প্রযোজনা করছে ছবিটি। পল কি তবে অভিনয় করছে নাম ভূমিকায়? আরে ভাই, অত সময় কি আছে! স্রেফ পলের নামেই বাজিমাত। পল নেই, ব্যবহার করা হয়েছে তাঁর ডামি। যেমন বেকহামের ডামি ব্যবহার করা হয়েছিল বেন্ড ইট লাইক বেকহাম ছবিতে। না, বেকহামের রাজ্যে নতুন প্রতিদ্বন্দ্বীই চলে এল! ওয়েবসাইট।মেসির আমন্ত্রণবিশ্বকাপ শুরুর কেবলই আগে ওয়েসিস ব্যান্ডের একনিষ্ঠ ভক্ত হয়ে গেলেন লিওনেল মেসি। ব্যান্ডটাকে আবারও ঐক্যবদ্ধ করতে, প্রিয় গায়ক নোয়েলকে নিজের খেলা দেখাতে মেসির সে কী আকুতি! কিন্তু বিশ্বকাপে তিনি নিজেই নিজের স্বপ্ন পূরণ করতে পারেননি। পারেননি ফাইনালে নোয়েলকে আমন্ত্রণ জানাতে। ইচ্ছেটা কি তবে অপূর্ণই থেকে যাবে তাঁর? তা কেন। মেসি এবার নোয়েলকে আমন্ত্রণ জানিয়েছেন বার্সা-রিয়াল ‘এল ক্লাসিকো’ দেখার। মেসি নাকি বার্সা সতীর্থদেরও ওয়েসিস ভক্ত বানানোর চেষ্টা করেছিলেন। পারেননি। ‘ওরা তো কাসাবিয়ান ছাড়া আর কারও গানই শোনে না। আমি চাই, নোয়েল নিজে এসে এদের গান শুনিয়ে যান’—বলেছেন মেসি। ওয়েবসাইট।