অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা না যুদ্ধ?তিন স্তরবিশিষ্ট নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হবে। রাস্তায় ঘুরে বেড়াবে সাঁজোয়া যান, সর্বাধুনিক অস্ত্র হাতে টহল দেবে নিরাপত্তাবাহিনী, বন্ধ করে দেওয়া হবে মোবাইল ফোনের নেটওয়ার্ক। মাথার ওপর দিয়ে হেলিকপ্টার উড়বে; হেলিকপ্টারে কমান্ডোরা বসে থাকবেন দূরপাল্লার রাইফেল হাতে নিয়ে। ব্যাপার কী! যুদ্ধের প্রস্তুতি নয়, কমনওয়েলথ গেমস! খেলাধুলার আসর হলে কী হবে, এই আসরকে ‘নিরাপদ’ করতে ভারতীয় সরকার দিল্লিকে রীতিমতো দুর্গে পরিণত করে ফেলতে চাইছে। সব মিলিয়ে সরকার শুধু নিরাপত্তা খাতেই ৩৩০ কোটি রুপি বরাদ্দ দিয়েছে বলে খবর। কমনওয়েলথ গেমস খেলা, না যুদ্ধ! ওয়েবসাইট।জবাবমোহাম্মদ ইলিয়াসের বড় সুদিন। পাকিস্তান দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ বছর পর টেস্ট জিতেছে, জাতীয় দল নির্বাচক ও সাবেক ক্রিকেটার ইলিয়াস তো খুশি হবেনই। কিন্তু তাঁর আসল খুশির কারণ, জামাতা ইমরান ফারহাতের রান পাওয়া। ইলিয়াস যখন নির্বাচক ছিলেন না, তখন ইমরান জাতীয় দল থেকে বাদ পড়লেই নির্বাচকদের একহাত দেখে নিতেন। সমালোচকদের দাবি, ইলিয়াস নির্বাচক হয়েই নাকি দলে ফিরিয়েছেন জামাইকে। সমালোচকদের জবাব দেওয়ার এমন সুযোগ ছাড়বেন কেন ইলিয়াস? মনে করিয়ে দিচ্ছেন, হেডিংলি টেস্টে ৪৩ ও ৬৭ রান করে নিজের যোগ্যতারই প্রমাণ দিয়েছেন ইমরান। ফারহাত এখন শ্বশুরের মুখ রাখতে পারলেই হয়। ওয়েবসাইট।নতুন শুরুআবার বিয়ে করতে যাচ্ছেন গ্লেন ম্যাকগ্রা। প্রয়াত স্ত্রীর স্মৃতি নিয়েই আবার সংসার বসাতে যাচ্ছেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার। দুই বছর আগে স্তন ক্যানসারে স্ত্রী জেন ম্যাকগ্রার মৃত্যুর পর থেকে তাঁর স্মৃতি নিয়েই বেঁচে ছিলেন। ব্যস্ত ছিলেন জেন ম্যাকগ্রার দাতব্য প্রতিষ্ঠান নিয়ে। জেনের স্মৃতি নিয়ে থাকতে চেয়েছিলেন সারা জীবন। কিন্তু ম্যাকগ্রার সেই চাওয়া বদলে দিলেন ২৮ বছর বয়সী ইতালিয়ান সারা লিওনার্দি। সারার সঙ্গে প্রেম-ভালোবাসা নিয়ে ম্যাকগ্রার কোনো লুকোচুরি নেই। দুই ছেলে আর প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে ঘুরেছেন। নিজেই বলেছেন, অদূর ভবিষ্যতে বিয়েও করবেন তাঁরা। সেই সংসারে জেনের অস্তিত্ব থাকবে তো? ওয়েবসাইট।