অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড় আগে, না টাকা আগে? ওয়েস্টব্রম বেছে নিল প্রথমটাই। নিকোলাস আনেলকাকে নিয়ে তো কম জলঘোলা হলো না। ওয়েস্টহামের সঙ্গে ম্যাচে গোল উদ্যাপন করতে গিয়েই গোলটা বাধিয়েছিলেন আনেলকা। যে উদ্যাপন করেছিলেন, সেটিকে তুলনা করা হচ্ছিল নাৎসি স্যালুটের সঙ্গে। ওয়েস্টব্রমের  প্রধান পৃষ্ঠপোষক আবাসন প্রতিষ্ঠান জুপলা জানিয়ে দিয়েছিল আনেলকাকে ছেড়ে দিতে হবে। কিন্তু ওয়েস্টব্রম ‘অনুরোধটা’ রাখেনি। এই অবস্থায় ওয়েস্টব্রমের সঙ্গে চুক্তি আর বাড়াবে না বলে জানিয়ে দিয়েছে জুপলা। কিন্তু আনেলকার জন্য এত ‘ত্যাগ’ স্বীকার করেও লাভ হচ্ছে কই ওয়েস্টব্রমের! এফএ কাল তলব করেছে এই ফ্রেঞ্চ স্ট্রাইকারকে। এএফপি।