অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে বিক্রিএখনো বিয়ের দিন-তারিখ কিছু ঠিক হয়নি। বিয়ে যে হবে, সেই খবরই তো পাওয়া গেল দুই দিন আগে। এরই মধ্যে নাকি বিয়ের অনুষ্ঠান ‘কেনা’র জন্য লাইন পড়ে গেছে! অস্ট্রেলিয়ান কিছু ম্যাগাজিন কিনতে চায় গ্লেন ম্যাকগ্রা ও সারা লিওনার্দির বিয়ের প্রচারস্বত্ব। সংবাদমাধ্যমের দাবি, এই প্রচারস্বত্বের দাম উঠতে পারে দুই লাখ ৫০ হাজার মার্কিন ডলারেরও বেশি! যদি প্রচারস্বত্ব বিক্রি হয়, সেটি অস্ট্রেলিয়ান উইমেনস উইকলি নামের পত্রিকাই পাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ এই পত্রিকাটির সঙ্গে ম্যাকগ্রা ও তাঁর প্রয়াত স্ত্রীর সুসম্পর্ক। সর্বোপরি ম্যাকগ্রার বর্তমান প্রেমের খবরও এই পত্রিকাই নিশ্চিত করেছে প্রথম। ওয়েবসাইট। সমর্থকের মেজাজদলের জার্সিটার্সি পরে ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন মাঠে। দলকে হারতে তো দেখলেনই। সঙ্গে পর পর দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখে মাঠ ছাড়তেও দেখলেন। পাঁড় একজন সমর্থক এমন অবস্থায় কী করতে পারেন? গালিগালাজ, রেফারির দিকে তেড়ে যাওয়া, মাঠে বোতল-টোতল ছুড়ে মারা। কিন্তু এ রকম ‘নিরীহ’ পথে হাঁটেননি চীনের কুইন্দাও ক্লাবের সমর্থকটি। সোজা মাঠে ঢুকে প্রথমে লাইন্সম্যানকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। এরপর কারাতে স্টাইলে লাথি মেরেছেন রেফারির গায়ে। শুধু এই সমর্থকেরই বা দোষ কী। আরও কিছু কুইন্দাও সমর্থক মিলে রেফারির গাড়িটাও পুড়িয়ে দিয়েছেন। একেই বলে অগ্নিগর্ভ ম্যাচ! ওয়েবসাইট।