অন্যকলাম
হুমকিটি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়নি। তারপর ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ বা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলেও জায়গা হলো না। আর কত দিন অপেক্ষা করবেন মিসবাহ-উল-হক? নাহ্। আর ধৈর্য ধরতে ভালো লাগছে না। এবার অবসরের হুমকিই দিয়ে দিলেন ডানহাতি এই পাকিস্তানি ব্যাটসম্যান। অবশ্য ‘হুমকি’টা একটা লম্বা সময়ের জন্য, এক বছর। বলেছেন, আগামী এক বছরের মধ্যে তাঁকে দলে না নিলে, অবসরে চলে যাবেন। আরও এক বছর মানে, মিসবাহর বয়স তখন ৩৭ পার হয়ে যাবে। তখন কি আর ‘রাগ করে’ অবসর নেওয়ার দরকার আছে? এমনিতেই তো চলে যেতে হবে, নাকি? ওয়েবসাইট।পলের বিরুদ্ধেপল দি অক্টোপাসকে নিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমে মাতামাতি এখনো চলছে। কুসংস্কার ছড়ানো এই হইচই দেখে অনেকে বিরক্ত হলেও মুখ ফুটে কেউ কিছু বলছে না। কিন্তু আর চুপ থাকতে পারলেন না মাহমুদ আহমাদিনেজাদ। ইরানের প্রেসিডেন্ট তো চুপ থাকার মানুষ নন। তিনি সোজা বলে দিলেন, পল নামের এই অক্টোপাস হলো পশ্চিমা বিশ্বের অবক্ষয় ও ‘তাঁর শত্রু’দের ক্ষয়িষ্ণু সংস্কৃতির প্রতীক। এই অক্টোপাসের মাধ্যমে পশ্চিমারা গুজব ও কুসংস্কার ছড়াচ্ছে বলেও মনে করেন আহমাদিনেজাদ, ‘যারা এই ধরনের কুসংস্কারে বিশ্বাস করে, তারা আর যা-ই হোক বিশ্বনেতা হতে পারে না।’ স্প্যানিশ নেতাদের আধুনিকতা কি আহমাদিনেজাদের কথায় একটু ধাক্কা খেল না? ওয়েবসাইট।তিরস্কারউত্তর কোরিয়ার অবগুণ্ঠন খোলে কার সাধ্যি! তাদের বিশ্বকাপ শেষেই শোনা গেল, দলটিকে দেশে ফিরলে শাস্তির মুখোমুখি হতে হবে। কিন্তু শাস্তি কি পেল তারা? এ নিয়েও রহস্য। ‘রেডিও ফ্রি এশিয়া’ তাদের অনিশ্চিত এক সূত্রের বরাত দিয়ে বলেছে, কোরিয়ান খেলোয়াড়দের নাকি কর্তৃপক্ষ ডেকে তিরস্কার করেছে। পরে খেলোয়াড়দেরই নাকি বলা হয়েছে, কোচকে তিরস্কার করার জন্য! কিন্তু এসব খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি দক্ষিণ কোরিয়ারই গোয়েন্দা সংস্থা। নিশ্চয়তার কথা পরে। কিন্তু উত্তর কোরীয় কর্তৃপক্ষ চেয়েছিল কী? ব্রাজিল-পর্তুগালের বিপক্ষে জয়! ওয়েবসাইট।