অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুরালি-কুম্বলে জুটি১৪১৯টি টেস্ট উইকেট! কার? বলুন কাদের। মুত্তিয়া মুরালিধরন আর অনিল কুম্বলের। আধুনিক ক্রিকেটের দুই গ্রেট স্পিনার যদি একসঙ্গে জুটি বাঁধতেন, কী দুর্দান্তই না হতো! সেটি হওয়ার আর জো নেই। তবে কুম্বলে-মুরালি কিন্তু আসলেই একটা জুটি বাঁধছেন। কিশোর-উদীয়মান স্পিনারদের প্রশিক্ষণের জন্য গড়ে তুলছেন একটা একাডেমি! উদ্যোগটা কুম্বলেই নিয়েছেন। বেঙ্গালুরুতে ওই একাডেমি তৈরির পরিকল্পনা করছেন কুম্বলে। তাতে যোগ দেবেন মুরালি। ‘আমি এটার অংশ হতে চাই। কোচিংয়ে ক্যারিয়ার শুরুর পরিকল্পনা এখনো আমার নেই। কিন্তু অনিল যদি ওর একাডেমি শুরু করে, আমি সানন্দে যোগ দেব’—বলেছেন মুরালি। এএফপি।ম্যাথাউস ব্যর্থবিশ্বকাপ ফুটবল জিতেছেন। অধিনায়ক হিসেবে লোথার ম্যাথাউসকে ‘সফল’ বলতেই হবে। কিন্তু খেলার মাঠ আর সংসারের মধ্যে যে যোজন যোজন দূরত্ব, সেটা নিশ্চয়ই এত দিনে টের পেয়ে গেছেন এই সাবেক জার্মান ফুটবলার। সংসার জীবনে ম্যাথাউসকে সফল বলার জো নেই। চতুর্থ বিয়েটাও সম্ভবত টিকছে না। জার্মান ট্যাবলয়েড বিল্ড-এর পাকা খবর, লিলিয়ানার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে তাঁর। ২২ বছর বয়সী এই ইউক্রেনীয় মডেলকে ২০০৮ সালে মহা ধুমধামে বিয়ে করেছিলেন লাস ভেগাসে। লিলিয়ানার কারণে-অকারণে প্লাস্টিক সার্জারি করার নেশা একদমই ভালো লাগে না ম্যাথাউসের। অস্ত্রোপচার বাবদে মাত্র ২৮০০ ইউরো বিলটাও শোধ করতে অপারগতার কথা জানিয়েছেন ম্যাথাউস। সাবেক অধিনায়কের ‘পঞ্চম বিবাহ’র খবরের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। এএফপি।মারের টোটকাসবাই বলে, ‘প্রতিভা আছে ছেলেটার’ একদিন নিশ্চয়ই পারবে।’ কিন্তু কবে? অ্যান্ডি মারে নিজেও এই উত্তরটা খুঁজে পেতে ব্যাকুল হয়ে উঠেছেন। হওয়ারই কথা। দুবার ফাইনাল পর্যন্ত উঠেও যে গ্র্যান্ড স্লাম জেতা হয়নি তাঁর। অনেক কিছুই করেছেন, কিন্তু ভাগ্য পাল্টাচ্ছে না। এবার শেষমেশ কোচই পাল্টে ফেললেন এই ব্রিটিশ টেনিস তারকা। মাইলস ম্যাকল্যাগানকে সম্প্রতি ছাঁটাই করেছেন মারে। জানিয়েছেন, গ্র্যান্ড স্লাম জেতার জন্যই এই কঠিন সিদ্ধান্তটি নিতে হয়েছে তাঁকে, ‘আমি আরও ভালো খেলতে চাই। এক নম্বর হতে চাই, গ্র্যান্ড স্লাম জিততে চাই। ফেদেরারের বিপক্ষে আমার ভালো রেকর্ড, নাদালকেও হারিয়েছি। গ্র্যান্ড স্লামগুলোর অনেক দূর পর্যন্ত গিয়েছি।’ দেখা যাক, এই ‘টোটকা’ কী ফল দেয়। ওয়েবসাইট।