অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপসারণহায় রে ইংল্যান্ড! হায় রে গোল্ডজেনি কোম্পানি! ইংল্যান্ডে বিশ্বকাপ উন্মাদনাকে কাজে লাগিয়ে মুফতে টাকা কামিয়ে নিতে চেয়েছিল আইপড তৈরির কোম্পানিটি। সোনার আবরণের আইপডে খচিত ছিল ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের নাম আর ছবি। আইপডগুলো থেকে এই নাম আর ছবিখচিত আবরণ সরিয়ে এখন তৈরি করা হচ্ছে নতুন আবরণ। যেখানে লেখা থাকবে ‘হ্যালো কিটি’ ধরনের কার্টুনের ভাষা। ল্যাম্পার্ডকে তো সরিয়ে ফেলতে হবেই! বিশ্বকাপে ল্যাম্পার্ডদের যে পারফরম্যান্স, তাতে তাঁর ছবি থাকলে কি আর আইপড বিকোবে? ওয়েবসাইট।ফার্গুসনকেও ছাড়িয়ে!স্যার অ্যালেক্স ফার্গুসনকে মনে হয় অনেকেই রেফারিং সমালোচনার ‘মাস্টার’ মানবেন। এই ফার্গুসনকেও হার মানালেন ব্রাজিলিয়ান কোচ এমারসন লিয়াও। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করতে মাঠেই ঢুকে পড়েন ব্রাজিলিয়ান ক্লাব গইয়াসের কোচ। এ জন্য দণ্ডও দিতে হচ্ছে তাঁকে। ৩০ দিনের জন্য তাঁকে নিষিদ্ধ করেছে ব্রাজিলিয়ান ফুটবলের ডিসিপ্লিনারি কমিটি। দলের ৭টি ম্যাচ মিস করবেন ২০০০ ও ২০০১ সালের ব্রাজিল জাতীয় দলের এই কোচ। দুটি বিশ্বকাপ খেলা (১৯৭৪ ও ’৭৮) লিয়াওয়ের সঙ্গে শাস্তি পাচ্ছেন তাঁর দুই খেলোয়াড়ও। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ভিতোরিয়ার বিপক্ষে ম্যাচে ৮৯ মিনিটে খাওয়া গোল মেনে নিতে পারেননি তাঁরা। রেফারির ওপর চড়াও হয়েছিলেন গোল বাতিলের দাবিতে। ওয়েবসাইট। নিষিদ্ধপর্তুগালের বিশ্বকাপ মিশন শেষ করেই ক্রিস্টিয়ানো রোনালদো গিয়েছিলেন নিউইয়র্কে। যত দিন ছিলেন, সঙ্গী ছিলেন বান্ধবী মডেল-কন্যা ইরিনা শায়েক। নিউইয়র্কের দিনগুলো খুব মজায় কেটেছে রোনালদোর। তবে মার্কিন মুলুক থেকে স্পেনে এসেও ভালো আছেন রোনালদো। ক্লাব রিয়াল মাদ্রিদে অনুশীলন করছেন। নিউইয়র্কে থেকে যাওয়া বান্ধবী ইরিনাও নিশ্চয়ই ভালো আছেন। কিন্তু ভালো নেই তাঁর নিজস্ব ফটোগ্রাফার। চাকরি বাঁচাতে যিনি সোহো হাউস ক্লাবের পুলের পাশে চাকরিদাতা রোনালদো ও তাঁর বান্ধবীর ছবি তুলেছেন, তিনিই এখন নিষিদ্ধ! ক্লাবের গোপনীয়তা ভঙ্গের দায়ে শুধু নিষিদ্ধই হননি, বাতিল হয়েছে ওই ফটোগ্রাফারের ক্লাব সদস্যপদও। ওয়েবসাইট।