অন্যকলাম
উচ্চতা-বিভ্রাটক্রীড়া প্রতিবেদক‘লম্বা, ছিপছিপে...’ ক্রিকইনফোতে বাংলাদেশের পেসার মোহাম্মদ শরীফের প্রোফাইলের শুরুতেই আছে এই শব্দ দুটি। শুধু তা-ই নয়, ক্রিকেট ওয়েবসাইটটিতে কালও শরীফের উচ্চতা দেওয়া ছিল ৬ ফুট ৫ ইঞ্চি! ক্রিকইনফোর এই ভুলে ইংল্যান্ডে গিয়ে বেচারা শরীফ পড়ে গেছেন ভীষণ বিপাকে। সারে আর ম্যানচেস্টার লিগে লিগে শরীফ যে দুটি দলের হয়ে খেলতে গেছেন, ক্রিকইনফো দেখে তারা ভেবেছিল প্রায় সাড়ে ছয় ফুট লম্বা এক পেসারই বুঝি আসছেন বাংলাদেশ থেকে। ৫ ফুট ৬ ইঞ্চির মোহাম্মদ শরীফকে দেখে তাই ভড়কে যাওয়ার উপক্রম সবার। প্রাথমিক ধাক্কা সামলে এখন এটা নিয়ে সবাই হাসিঠাট্টা করছে তাঁর সঙ্গে। সারের হয়ে দুই সেঞ্চুরি করা শরীফ কোনোভাবেই মানতে পারছেন না উচ্চতা নিয়ে বহির্বিশ্বের এমন বিদ্রূপ। ক্রিকইনফো যাতে ভুলটা শুধরে দেয়, শরীফ এখন সে তদবিরই করছেন।অঘোষিত গোলরক্ষকগোলরক্ষকের বিষয় আলাদা। মাঠের খেলোয়াড়েরাও যেন হাত দিয়ে বল ঠেকানোটাকে ফ্যাশন বানিয়ে ফেলেছেন। এই বিশ্বকাপের বাছাইপর্বে থিয়েরি অঁরিকে দিয়ে শুরু। বিশ্বকাপে উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ তো অঘোষিত গোলরক্ষক সেজে ঠেকিয়ে দেন ঘানার নিশ্চিত গোল! দক্ষিণ কোরিয়ার অনূর্ধ্ব-২০ মহিলা দলের ডিফেন্ডার জেয়ং ইয়ং হয়তো সুয়ারেজের মতো ‘সুনাম’ কুড়াতে পারেননি। তবে অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে স্বাগতিক জার্মানির বিপক্ষে ম্যাচে তিনিও হাত দিয়ে বল ধরে সেরেছেন দ্বিতীয় গোলরক্ষকের কাজ! শাস্তিস্বরূপ রেফারি পেনাল্টি দিলেও জেয়ংকে ‘লাল-হলুদ’ শাস্তি দেননি। অঁরি-সুয়ারেজদের সান্ত্বনা, তাঁরা দলের জয়ে ভূমিকা রেখেছিলেন। কিন্তু জেয়ংয়ের দল কোরিয়া হেরেছে ১-৫ গোলে। ওয়েবসাইট।কূটনীতিক আগুয়েরোসার্জিও আগুয়েরো পড়েছেন মহা ফাঁপরে। শ্বশুরসাহেব তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে আর্জেন্টিনা ফুটবল সংস্থার (এএফএ) কর্তাব্যক্তিদের একেবারে ধুয়ে দিয়েছেন। ডিয়েগো ম্যারাডোনা তো বলেই খালাস। সেই ‘প্রতারক’দের প্রশাসনের অধীনেই তো খেলতে হবে আগুয়েরোকে। এখানেই সমস্যার শেষ হলে কথা ছিল। ‘ম্যারাডোনার সঙ্গে যে এএফএ এমন আচরণ করল, আপনার প্রতিক্রিয়া কী?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেওয়াও তো তাঁর জন্য মুশকিলের। ‘আমি খুবই কষ্ট পেয়েছি। আমরা সবাই তো ওকে সমর্থন দিয়েছিলাম। কিন্তু সিদ্ধান্তটা যেহেতু গ্রন্দোনার, আমাদের কিছুই করার নেই’—আগুয়েরোর কূটনৈতিক উত্তর। ওয়েবসাইট।