অন্যকলাম
কৃপণ সেরেনাসেরেনা উইলিয়ামস, মার্কিন টেনিস তারকা, বয়স ২৮, র্যাঙ্কিং এক নম্বর, এককে জিতেছেন ১৩টি গ্র্যান্ড স্লাম...ভাবছেন, ‘সেরেনাকে তো আমরা চিনিই। নতুন করে চেনানোর কী দরকার!’ আছে, দরকার আছে। সেরেনাকে যে চিনতে পারেনি খোদ যুক্তরাষ্ট্রের ডব্লুটিএ টুর্নামেন্টের আয়োজকেরা। সেরেনা গিয়েছিলেন লস অ্যাঞ্জেলেসে খেলা দেখতে। ভেবেছিলেন, আয়োজকেরা খাতির-যত্ন করবে। কোথায় কী, উল্টো প্রবেশ ফি বাবদ ১০০ ডলার চেয়ে বসল তাঁর কাছে! চিনেও কি না চেনার ভান? সে যা-ই হোক, সেরেনাও হাল ছাড়ার মানুষ নন। একটি টাকাও তিনি দেননি। বলেছেন বিল করে পাঠিয়ে দিতে। শোধ করে দেবেন। অবশ্য এই প্রশ্নও তোলা যায়, সোয়া তিন কোটি মার্কিন ডলার প্রাইজমানি কামিয়েছেন যিনি, মাত্র ১০০ ডলার দিতেও তাঁর এমন কার্পণ্য কেন? ওয়েবসাইট।উদ্দাম রাতইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের একজন নন, ওয়েইন রুনিকে দেখে মনে হচ্ছিল সপ্তাহান্তের ছুটি তারিয়ে তারিয়ে উপভোগ করা এক উচ্ছল কিশোর। স্ত্রী কলিন আর কাছের কয়েকজন বন্ধুকে নিয়ে এমনই একটা মাতাল রাত কাটালেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার। নিশিযাপনের শুরুটা হয়েছিল কলিনের সঙ্গে এক চায়নিজ রেস্তোরাঁয় খেয়ে। এর পর সেখান থেকে সোজা গিয়েছেন ম্যানচেস্টার শহরের সবচেয়ে বড় নৈশক্লাবে। সেখানে জড়ো হয়েছিলেন রুনির বন্ধুরাও। সবাই মিলে নেচেছেন। ২৫০ পাউন্ড ভদকারও নাকি অর্ডার দিয়েছিলেন রুনি। নৈশক্লাব থেকে কাকভোরে বেরিয়েছেন টলায়মান পায়ে। বেরিয়েই নাকি দেয়ালের পাশে দাঁড়িয়ে প্রকৃতির ডাকে (ছোট) সাড়াও দিতে দেখা গেছে তাঁকে! ওয়েবসাইট।স্বর্গযাত্রাতিন বছরের অবসরজীবন শেষে আবারও সার্কিটে ফিরেছেন মাইকেল শুমাখার। কিন্তু এখন পর্যন্ত সুখবরের জন্ম দিতে পারেননি এই কিংবদন্তি জার্মান চালক। এখন তো একটা ‘বেখবর’ই জন্ম দিয়ে দিলেন। মার্সিডিজের এই চালকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাঁরই সাবেক দল ফেরারির রুবেনস বারিচেল্লো। হাঙ্গেরিয়ান গ্রাঁ প্রিঁতে শুমাখার নাকি তাঁকে ‘স্বর্গে’ পাঠানোর ব্যবস্থা করেছিলেন! গাড়ি চালানোর সময় শুমাখার এমনভাবে পথ আটকে রেখেছিলেন, আরেকটু হলেই লেনের বাইরে ছিটকে যাওয়ার দশা হয়েছিল বারিচেল্লোর। ‘মাইকেল যদি স্বর্গে যেতে চায় তো যাক, এ নিয়ে আমার মাথাব্যথা নেই। কিন্তু আমি ওর আগে অন্তত স্বর্গে যেতে চাই না’—বলেছেন এই চালক। রয়টার্স।