অন্যকলাম
‘পেট মোটা’ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপ খেলেছেন। তেমন বড় তারকা না হলেও প্রায় পাঁচ বছর ইংল্যান্ড দলে নিয়মিত ছিলেন, ছিলেন আর্সেনালেরও নিয়মিত খেলোয়াড়। কিন্তু সল ক্যাম্পবেলের সেই দিন আর নেই। ফর্ম, ফিটনেস সব হারিয়ে এখন নিউ ক্যাসেলে যোগ দিয়েছেন। নতুন ক্লাবে অনুশীলনরত স্থুলকায় ক্যাম্পবেলের ছবি দেখে রীতিমতো চমকে উঠেছেন সমর্থকেরা। একজন লিখে দিয়েছেন—পেট মোটা ক্যাম্পবেল! ‘পেট’ তাঁর বেড়েছে, এটা মানতে আপত্তি নেই ক্যাম্পবেলের। কিন্তু তিনি বড় দুঃখ পেয়েছেন ভক্তদের এমন রসিকতায়। কারণ, ওজনটা তাঁর বেড়েছে মধুচন্দ্রিমায় গিয়ে। আর এই বিষয়টা মনে রেখে ভক্তদের নাকি ‘কু-মন্তব্য’ থেকে বিরত থাকা উচিত ছিল! এএফপি।মাদকের জন্যমাইক টাইসন দ্য হ্যাংওভার নামের একটা চলচ্চিত্রে অভিনয় করেছেন। খবরটা প্রায় এক বছরের পুরোনো। ছোট্ট একটা চরিত্রে সাবেক এই চ্যাম্পিয়ন বক্সারের অভিনয় অনেকে দেখেও ফেলেছেন এরই মধ্যে। কিন্তু এই এত দিন পর জানা গেল টাইসনের অভিনয়ের কারণ। টাইসন নিজেই বলছেন, টাকার অভাব মেটাতেই নাকি অভিনয়ের প্রস্তাবটা গ্রহণ করেছিলেন তিনি। ইএসপিএন রেডিওর এক অনুষ্ঠানে বলেছেন, সে সময় টাকার অভাব মেটাতে অনেক কিছুই করেছেন। তা এত টাকা লাগত কিসে? কিসে আর! সেই মাদকে। টাইসন নিজেই বলছেন, ‘এসবই করেছি মাদক নেওয়াটা ঠিক রাখার জন্য।’ ওয়েবসাইট।স্মৃতিভ্রংশগুলি করা হয়েছে তাঁর মাথায়। এখনো মগজে পোঁতা সেই বুলেট। অস্ত্রোপচার করে হয়তো সেটি অপসারণ করা হবে। কিন্তু এই দুঃস্মৃতি তো চিরকালই বয়ে বেড়াতে হবে সালভাদর কাবানাসকে। না! সত্যি বলতে কি, ছয় মাস আগে নৈশক্লাবের ওই দুর্ঘটনার স্মৃতি নাকি মনেই নেই প্যারাগুয়ের এই ফুটবলারের। বুলেটবিদ্ধ হওয়ার কারণে সংক্ষিপ্ত সময়ের স্মৃতিভ্রংশ রোগও হয়েছে তাঁর। এর ফলে স্মৃতি মনে রাখার কাজটা কঠিন হয়ে গেছে কাবানাসের জন্য। এই খবরে স্বস্তি পেতে পারে সেই দুর্ঘটনার হোতা। গুলি করেছিল কে, সেটি এখন এই ফুটবলার মনেই করতে পারছেন না! ওয়েবসাইট।