অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি চাইসংসার তো প্রায় গেছেই। এবার আক্ষরিক অর্থে ঘরও হারাতে হচ্ছে টাইগার উডসকে। না, উদ্বাস্তু ঠিক হচ্ছেন না। অনেকগুলো বাড়ির একটা, ফ্লোরিডার ‘উইন্ডারমেয়ার হাউস’টি ছেড়ে দিতে হচ্ছে তাঁর স্ত্রী এলিন নর্ডেগ্রেনকে। উডস নিজে কিছু বলেননি। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্রের খবর, নারী কেলেঙ্কারি জর্জরিত এই গলফারের সঙ্গে তাঁর স্ত্রীর ছাড়াছাড়ির প্রায় সবকিছুই চূড়ান্ত। ছাড়াছাড়ির ক্ষতিপূরণ হিসেবে নানা সম্পদের সঙ্গে উডস-পত্নী এর আগে ফ্লোরিডায় উডসের নির্মীয়মাণ একটি বাড়ি নিতে চেয়েছিলেন। কিন্তু হঠাৎ মত বদলে এখন উডসের বসবাসের বাড়িটিই নিতে চাইছেন। উডস তাতেও নাকি রাজি হয়ে গেছেন! চরিত্র হারানোর দায় নিতান্ত কম না! ওয়েবসাইট।ঠিক কাজগত মার্চের সেই ঘটনা মনে আছে নিশ্চয়ই। অস্ট্রেলিয়া দল নিউজিল্যান্ড সফরে। কিন্তু দীর্ঘদিনের বান্ধবী, যাঁকে সানাই বাজিয়ে ঘরে তুলবেন বলে পাকা সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই লরা বিঙ্গলের সঙ্গে সম্পর্কের জটিলতা দেখা দেওয়ায় সফরের মাঝপথেই ক্লার্ক চলে যান দেশে। সম্পর্কচ্ছেদ দিয়ে ঝামেলা শেষ হলে ক্লার্ক ফিরে যান নিউজিল্যান্ডে এবং মন দেন ক্রিকেটে। ক্লার্ক-লরার ওই ঘটনা এবং ক্লার্কের দল ছেড়ে চলে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিল কেউ কেউ। তখন চুপ থাকলেও এত দিন পর ক্লার্ক মুখ খুলে বললেন, ‘ঠিক কাজটাই করেছিলাম আমি।’ অস্ট্রেলিয়ান মাসিক সাময়িকী জিকিউ-এর সেপ্টেম্বর-অক্টোবর সংখ্যার জন্য সেই সময়কার পুরো পরিস্থিতিই সবিস্তার জানিয়েছেন অস্ট্রেলিয়া সহ-অধিনায়ক। অপেক্ষায় থাকুন, খুঁটিনাটি সবই জানতে পারবেন। ওয়েবসাইট।ব্যবসায়ী বেকহামটুকটাক কিছু ব্যবসা ডেভিড বেকহামের আগেও ছিল। সেসবের সবই ইংল্যান্ড-ভিত্তিক। এবার লস অ্যাঞ্জেলেসেও পসরা ব্যবসা খুলে বসছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। তাও যেনতেন ব্যবসা নয়। লস অ্যাঞ্জেলেসে সবচেয়ে ভালো চলে যে ব্যবসাটা, সেই পানশালাই দিতে যাচ্ছেন বেকহাম। তবে এই ব্যবসা বেকহামের একার নয়। তিনি পানশালা দিচ্ছেন বহুদিনের পুরোনো বন্ধু শেফ গর্ডন রামসের সঙ্গে যৌথভাবে। অনেক চিন্তা করেই পানশালাটা লস অ্যাঞ্জেলেসে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গর্ডন আর বেকহাম। যুক্তরাষ্ট্রের এই এলাকায় পানশালায় যাওয়ার মতো লোকের অভাব নেই। বেকহাম মনে মনে পানশালাটার নামও ঠিক করে ফেলেছেন। স্ত্রী ভিক্টোরিয়ার নামের সঙ্গে মিলিয়ে এর নাম হতে পারে ‘দ্য কুইন ভিক।’ ওয়েবসাইট।