অন্যকলাম
লজ্জা কার?সবাই বলে, আনেলকার লজ্জা পাওয়া উচিত। কিন্তু কোচকে যাচ্ছেতাই গালাগালি করে বিশ্বকাপ থেকে বহিষ্কৃত হওয়া আনেলকা বলছেন, লজ্জা পাওয়া উচিত কোচ রেমন্ড ডমেনেখেরই। আনেলকা ডমেনেখের বিরুদ্ধে অজস্র অভিযোগ তুলছেন এখন। তাঁকে ঠিক জায়গায় খেলানো হয়নি, দল নির্বাচনে ভুল করেছেন; ইত্যাদি ইত্যাদি। এমনকি বলছেন, ‘তিনি আত্মহত্যা করতে চাইলে একাই করতে পারতেন, আমাদের নিয়ে নয়।’ আনেলকার মতে, ডমেনেখের লজ্জা পাওয়া উচিত আরেকটা কারণেও। সেটি কী? ডমেনেখ সবার সামনে দক্ষিণ আফ্রিকার কোচ আলবার্তো পাহেইরার সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেছিলেন। এপি। কাইয়ের জন্যকী দিলে আমায় তুমি...। ভালোবাসা বা দাম্পত্য জীবনে যুগলদের মধ্যে ঘুরেফিরে আসে এই প্রশ্নটা। ওয়েইন রুনির অবশ্য দেওয়া-নেওয়া নিয়ে কলিন ম্যাকলফলিনের প্রতি কোনো অভিযোগ নেই। মাস নয়েক আগেই রুনিকে সন্তান উপহার দিলেন। রুনিও বলে দিলেন কলিন তাঁকে জীবনের সেরা উপহারটা দিয়েছে। স্বামীকে অনেক ভালোবাসেন কলিন। ভালোবাসেন ছেলে কাই রুনিকেও। সেই ভালোবাসার প্রকাশ তিনি করেছেন হাতের উল্কিটা ছেলের নামে এঁকে। এটি আঁকাতে গিয়ে অবশ্য বিব্রতই হতে হয়েছে রুনি-পরিবারকে। চেশায়ারের যেখানে উল্কি আঁকাতে গেছেন, সেখানকার মানুষ নাকি রুনিকে চিনতেই পারেনি। রুনি যখন নিজেকে ইংল্যান্ডের ফুটবলার হিসেবে পরিচয় দিয়েছেন, তখন নাকি তারা বিশ্বাসই করেনি! ওয়েবসাইট।অন্য আসিফমোহাম্মদ আসিফ মানেই বিতর্ক। হয় দুবাই বিমানবন্দরে মাদক নিয়ে ধরা খাওয়া অথবা বীণা মালিকে নিয়ে কেলেঙ্কারি। তবে এবার পাওয়া গেল অন্য আসিফের পরিচয়ও। ইংল্যান্ডে খেলতে গিয়ে পাকিস্তানের এই পেসারের মন হু হু করে কাঁদছে দেশের বন্যার্ত মানুষের জন্য। ভয়াবহ বন্যায় প্রায় দেড় হাজার মানুষ মারা গেছে সেখানে। পানিবন্দী হয়ে আছে অন্তত ৩০ লাখ মানুষ। ইংল্যান্ডের বিপক্ষে আজ থেকে শুরু এজবাস্টন টেস্টটা এই দুঃখী মানুষগুলোর জন্য হলেও জিততে চান আসিফ, ‘গত ম্যাচে আমরা হতাশ করেছি। কিন্তু এই মানুষগুলোর জন্য হলেও এখন আমাদের লড়াইয়ে ফিরতে হবে।’ এএফপি।