অন্যকলাম
রুনির স্বস্তি‘এখানে প্রস্রাব করিলে ৫০ টাকা জরিমানা’। এই সাইনবোর্ড ছড়িয়ে আছে পুরো বাংলায়। তবু কাজ কি কিছু হয়? তবে ইংল্যান্ড তো আর বাংলাদেশ না। সেখানে নিয়মকানুন আছে। তার পরও ওয়েইন রুনি পার পেয়ে যাচ্ছেন। কদিন আগে পথের ধারে প্রকৃতির ছোট ডাকে সাড়া দেওয়ায় কোনো শাস্তি পেতে হচ্ছে না। কারণ এই ইংলিশ ফুটবলারের বিরুদ্ধে কেউ কোনো নালিশই করেনি। ‘জনসমক্ষে মূত্রত্যাগের বিরুদ্ধে কোনো আইন নেই। তবে হ্যাঁ, কেউ নালিশ করলে পাবলিক অর্ডার অ্যাক্ট অনুযায়ী একটা ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু ওই ঘটনার কোনো সাক্ষী এখন পর্যন্ত পুলিশকে কিছু জানায়নি। তাই তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছি না’—নিজের ‘অসহায়ত্বের’ কথা জানিয়েছেন ম্যানচেস্টারের প্রধান পুলিশ পরিদর্শক ক্রিস হিল। ওয়েবসাইট।নাম চুরিমাইক টাইসনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। প্রতিপক্ষের সঙ্গে অসদাচরণ, মাদক, ধর্ষণ; নানা মামলায় জেল খেটেছেন। এবার চুরির মামলায় পড়েছেন—নাম চুরি! হ্যাঁ, বিশ্বাস করুন, টাইসনের বিপক্ষে ডাকনাম চুরির মামলা ঠুকে দিয়েছেন মাইক ল্যান্ড্রাম নামের আরেক সাবেক বক্সার! ল্যান্ড্রামের দাবি, তাঁর কাছ থেকে ‘আইরন মাইক’ নামটা বছর পঁচিশেক আগে চুরি করেছেন টাইসন। এই ডাকনামটা নাকি ল্যান্ড্রামেরই ছিল। পরে টাইসন এই নামে পরিচিত হয়ে যাওয়ায় তিনি বড় বিপাকে পড়ে যান। এই দাবি করে লস অ্যাঞ্জেলেসের আদালতে ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের এক ক্ষতিপূরণ মামলা ঠুকে দিয়েছেন ল্যান্ড্রাম। এবার ঠেলা সামলাবেন টাইসন! ওয়েবসাইট।বাছাই মাফগত অলিম্পিকে তাঁর ওপর অনেক ভরসা ছিল চীনের। শেষ পর্যন্ত ইনজুরিতে পড়ে হিটেই খোঁড়াতে খোঁড়াতে অলিম্পিক থেকে বেরিয়ে গিয়েছিলেন সেই সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন লিউ শিয়াং। আগামী নভেম্বরে গুয়াংজুতে এশিয়ান গেমস, নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় অ্যাথলেটকে এখানে অন্তত স্বরূপে পেতে চায় চীন। তাঁকে সরাসরি এশিয়ান গেমসে খেলার অনুমতি দিয়ে দিয়েছে চাইনিজ অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন (সিএএ), কোনো বাছাই-টাছাই তাঁর জন্য নেই। আর এতেই ভীষণ চটেছেন দেশের অন্য অ্যাথলেটরা, যাঁদের কঠিন জাতীয় বাছাই পেরোতে হচ্ছে। মিডিয়াও সরব, শিয়াংয়ের জন্য আলাদা আইন চলবে না। কিন্তু সিএএ বলছে, শুধু লিউ নয়, সেরা অ্যাথলেটদের কারোরই চোটের ঝুঁকি নেবে না তারা। ওয়েবসাইট।