অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারের বিয়ে
২০০৫ সাল থেকে একত্রে বসবাস। জীবনসঙ্গিনী হিসেবে কাউকে বাছাইয়ের জন্য সময়টা যথেষ্টই। তবু বিয়ের প্রশ্নে এত দিন নির্বিকার ছিলেন অ্যান্ডি মারে। এবার মুখ ফুটল তাঁর। বললেন, এ বছরই বান্ধবী কিম সিয়ার্সকে বিয়ে করবেন। এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে ভক্তদের মুখোমুখি হয়েছিলেন ২৬ বছর বয়সী মারে। কখন বিয়ে করছেন—এক ভক্তের এমন প্রশ্নে মারের টুইট, ‘উইম্বলডনের পরই বিয়ে করছি আমরা। সেটাই ভালো সময়।’ ২৩ জুন-৬ জুলাই উইম্বলডন। শিরোপা ধরে রাখতে পারবেন? এমন কৌতূহলের পাশাপাশি সমর্থকেরা এবার মারের বিয়ে নিয়েও আগ্রহী থাকবেন। এএফপি
ইরিনার বুদ্ধি
শারীরিক গড়ন আর সৌন্দর্যই শুধু নয়, রোনালদোর বান্ধবী ইরিনা শায়কের আছে পরিস্থিতির সঙ্গে তাৎক্ষণিক মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতাও। গত বছর এপ্রিলে এমটিভির এক অনুষ্ঠানে কাঁচি দিয়ে মেসির জার্সি কাটার অনুরোধ ফিরিয়ে দিয়ে প্রত্যুৎপন্নমতিত্বের পরিচয় দিয়েছিলেন। দিন কয়েক আগে দিলেন আবারও। বার্সেলোনা ফ্যাশনে অংশ নেওয়া ইরিনাকে সংবাদ সম্মেলনে ‘ভিস্কা বার্সা’ অর্থাৎ ‘বার্সা চিরজীবী হোক’ বলার অনুরোধ জানিয়েছিলেন এক সাংবাদিক। মিষ্টি একটা হাসি দিয়ে ইরিনা এবারও না করে দিয়েছেন। বার্সা সমর্থকেরা একটু হতাশ হতে পারেন, কিন্তু রোনালদোর দল রিয়াল সমর্থকেরা তো খুশি! ওয়েবসাইট।