অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটি!ছুটি পেয়ে কাউকে সেটা পায়ে ঠেলতে দেখেছেন? লিওনেল মেসি এর জ্বলন্ত উদাহরণ। ছুটি পেয়েও তা সেভাবে উপভোগ করেননি মেসি। বরং ছুটির সময়টায় নিজে নিজে অনুশীলন করেছেন। এশিয়া সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া থেকে কাল চীনে পৌঁছেছে বার্সেলোনা। বিমানযাত্রার ধকল কাটাতে সকালে খেলোয়াড়দের ছুটি দেওয়া হয়েছিল। ছুটি পেয়ে কেউ ঘুমিয়েছেন, কেউ বা গেছেন ঘুরতে। আর মেসি ছুটে গেছেন চীনের বেইজিং গুয়ান ক্লাবের মাঠে। সেখানে ঘণ্টা তিনেক অনুশীলন করেছেন নিবিষ্ট মনে। ম্যাচ ফিট নন বলে কোরিয়ায় অলস্টার কে-লিগ একাদশের বিপক্ষে মাত্র ১৬ মিনিট মাঠে ছিলেন। পুরো ম্যাচ খেলতেই হয়তো মেসির এই বাড়তি অনুশীলন। ওয়েবসাইট।রুনির অস্বস্তিফ্যাবিও ক্যাপেলোর কোঁচকানো কপালে আরও একটা ভাঁজ বাড়িয়ে দিয়েছেন ওয়েইন রুনি। বিশ্বকাপ ভরাডুবির পরও ইংলিশ মিডিয়া যথেষ্ট ধৈর্য ধরে ছিল। ছুলে দেয়নি অন্তত। কিন্তু চৈতন্যোদয় বুঝি হবে না ইংলিশ ফুটবলারদের। খামোখা ওয়েইন রুনি উটকো এক বিতর্কে জড়িয়ে পড়েছেন। রাতভর পার্টি-ফার্টি করে কী এক কাণ্ড! তবে ম্যানইউ তারকা কিন্তু পার পাচ্ছেন না। সব খবরই ক্যাপেলোর কানে যায়। ইংল্যান্ড দলের কোচ নাকি মহা খাপ্পা রুনির ওপর। দলের সবচেয়ে ভরসার নাম হয়ে ওঠার কথা যাঁর, সেই রুনি কাণ্ডজ্ঞানহীন আচরণ করলে চলে! সামনেই ইংল্যান্ডের একটা প্রীতি ম্যাচ। তখনই আচ্ছা করে এই স্ট্রাইকারকে ক্যাপেলো নাকি ধমকে দেবেন। এই খবর শুনে স্বস্তিতে থাকার কথা নয় রুনির। ওয়েবসাইট।ক্রিকেটের ‘গাজ্জা’জেসি রেইডার কি ক্রিকেটের ‘গাজ্জা’ হতে চাইছেন? পল গাসকোয়েন তাঁর প্রতিভা ফুটবল মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি ‘কাজে’ লাগিয়েছেন। রেইডার এখনো সাবেক হননি, তবে গাসকোয়েনের মতোই খেলার চেয়ে মাঠের বাইরের কর্মকাণ্ডের জন্য বেশি আলোচিত হচ্ছেন। নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান ২০০৮ সালে মাতলামি করে পুলিশের হাতে ধরা পড়ে বলেছিলেন, ‘জানো, আমি কে? আমি নিউজিল্যান্ডের ক্রিকেট।’ সেই ‘ক্রিকেট’ ভদ্রলোকের স্বভাব শোধরায়নি। সম্প্রতি আবার একটা হোটেলে হুজ্জত করে আলোচনায় এসেছেন। ইনজুরির জন্য এখন দলের বাইরে থাকা রেইডার বলছেন, তিনি হোটেলে ‘উন্মত্ত ও উচ্ছৃঙ্খল’ আচরণ করেছেন। তার পরও রেইডারের আশা, তিনি বাংলাদেশ সফরের দলে সুযোগ পাবেন! ওয়েবসাইট।