অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোনালদোর কৌশল!ইংরেজি ভাষাটা এখনো রপ্ত করতে পারেননি বলে মেয়েবন্ধুদের সঙ্গে ভাববিনিময়টা ঠিকমতো করতে পারেন না ক্রিস্টিয়ানো রোনালদো। এত দিন জানা ছিল এমনটাই। এখন জানা গেল, ইংরেজি না জানার ভান করেন রোনালদো। সাবেক ফিফা বর্ষসেরার অগুনতি মেয়ে বন্ধুদের একজন জেসমিন লেনার্ডের দাবি, ইংরেজিটা ভালোই জানা আছে রোনালদোর। তবে যখনই নতুন মেয়েবন্ধুর সামনে পুরোনো কোনো মেয়েবন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়, তখনই নাকি হঠাৎ করে ইংলিশটা দুর্বোধ্য ঠেকে তাঁর কাছে! শুধু এটুকুই নয়, পর্তুগিজ তারকার উদ্দাম নৈশজীবনের অনেক কিছুই প্রকাশ করেছেন জেসমিন। রোনালদোর অবশ্য এসব নিয়ে ভাবার সময় নেই। এখন খোঁজ করছেন নতুন সঙ্গীর। ওয়েবসাইট।কুকুরের জন্যযুগ বদলাচ্ছে। তাল মিলিয়ে বদলাচ্ছে প্রয়োজন। ধনাঢ্য ইংলিশ ফুটবলাররা যেমন ঘর গরম রাখার জন্য ভূগর্ভস্থ প্রযুক্তি ব্যবহারের দিকে ঝুঁকেছেন। অনেকে আবার শুধু ঘর নয়, তুষার জমে যাতে গাড়ি চলার পথ বন্ধ হয়ে না যায় সেজন্য বাড়ি থেকে বের হওয়ার পথেও ব্যবহার করছেন এই ব্যয়বহুল প্রযুক্তি। ওয়েইন রুনি অবশ্য আরও এক ধাপ এগিয়ে। তিনি অত্যাধুনিক এই প্রযুক্তি নিয়ে যাচ্ছেন পোষা কুকুরের ঘরের নিচেও! সাড়ে চার মিলিয়ন পাউন্ডে কেনা বিশাল প্রাসাদে সম্প্রতি কুকুরের থাকার জন্য বিলাসবহুল ঘর বানিয়েছেন রুনি-কলিন দম্পতি। ১০ হাজার পাউন্ড খরচ করে ঘর গরম রাখার ব্যবস্থা হচ্ছে সেখানেও। প্রিয় কুকুরের আরাম বলে কথা! ওয়েবসাইট।কিশোরের গানটেলিভিশন দেখে কেউ হয়তো ভিভিএস লক্ষ্মণের ওপর বিরক্তই হয়েছেন। মাঠে দলের অমন ব্যাটিং বিপর্যয়, আর তিনি কি না ড্রেসিংরুমে বসে দিব্যি গান শুনে যাচ্ছেন! কলম্বো টেস্টে কাল ভারতের দ্বিতীয় ইনিংস শুরুর সময় কানে হেডফোন লাগানো লক্ষ্মণকেই দেখাচ্ছিল টিভি পর্দায়। কিন্তু লোকের কথায় কী আসে-যায়। এত এত ম্যাচ জেতানো ইনিংসের পরও মানুষ যখন তাঁর সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে, লক্ষ্মণ সেটিকেই পাত্তা দিতে চান না। আর এ তো কেবলই গান শোনার ‘অভিযোগ’! তা ছাড়া ব্যাটিংয়ে যাওয়ার আগে বই পড়া বা গান শোনার অভ্যাসটা তাঁর অনেক দিনের। তা পরশু পি সারার ড্রেসিংরুমে কী গান শুনছিলেন লক্ষ্মণ? কিশোর কুমারের গান। ওয়েবসাইট।