অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার খোঁচাআহা, সে কী দিন ছিল! লিভারপুরের রাফায়েল বেনিতেজ, চেলসির হোসে মরিনহো আর ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যালেক্স ফার্গুসন; নিত্যদিন খোঁচাখুঁচি করে যেতেন পরস্পরকে। আজ তিনজন তিন দেশে। ফার্গুসন ইংল্যান্ডেই আছেন। মরিনহো ইতালি ঘুরে স্পেনে গেছেন। আর বেনিতেজ এখন মরিনহোর ছেড়ে যাওয়া ইন্টার মিলানের চেয়ারে। তাতে কি খোঁচাখুঁচি বন্ধ হলো? মোটেও না। বেনিতেজই শুরু করে বলেছিলেন, তাঁর শহরের ক্লাব রিয়াল মাদ্রিদে মরিনহোর মতো কোচকে মানায় না। মরিনহো চুপ করে থাকার মানুষ নাকি! কদিন পর খোঁচার জবাব দিলেন, ‘একটা বিষয় নিশ্চিত, বেনিতেজ ইন্টারে আমার চেয়ে ভালো কিছু করতে পারবে না।’ মরিনহোর ইঙ্গিতটা সোজা, ট্রেবলের চেয়ে বেশি আর কী জিতবেন বেনিতেজ? অপেক্ষায় থাকুন, জবাব পাবেন। ওয়েবসাইট।দুয়োকমিউনিটি শিল্ড ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাউটেড। সমর্থকেরা কোথায় রুনিদের নামে জয়ধ্বনি দেবে, তা না দুয়ো হজম করতে হলো রুনিকে। শুধু ম্যানইউ সমর্থকেরা নয়, দুয়ো দেওয়ার ব্যাপারে এদিন ম্যানইউ-চেলসি দুদলের সমর্থকেরাই ছিল হরিহর আত্মা। চেলসির অ্যাশলি কোল, জন টেরি আর ল্যাম্পার্ড বল ছুঁলেই দুয়ো ছুটে এল ম্যানইউ গ্যালারি থেকে। আর রুনি বল ধরলে ম্যানইউ সমর্থকদের দুয়ো! কারণটা বুঝতে পারছেন? হ্যাঁ, ইংল্যান্ডের বিশ্বকাপ পারফরম্যান্স। জার্মানির কাছে ৪-১ গোলে হেরে ফেরা দলের খেলোয়াড়েরা ক্লাবের হয়ে খেলতে নেমেও রেহাই পেলেন না। রেহাই পেলেন না খেলা দেখতে আসা ফ্যাবিও ক্যাপেলোও। আর কত দিন যে এই দুয়ো তাঁদের হজম করতে হয়! রয়টার্স।নিখুঁত শটইটের জবাবে পাটকেল ছুড়ে সমালোচিতই হয়েছিলেন মুত্তিয়া মুরালিধরন। টেস্ট থেকে অবসর নেওয়ার পরও অ্যাকশন নিয়ে মুরালিকে ধুয়ে দিয়েছিলেন বরাবরই তাঁর কড়া সমালোচক বিষেন সিং বেদি। জবাবে মুরালিও বলেছিলেন, বেদি ছিলেন নিতান্তই সাধারণ মানের বোলার, আজকের জামানায় হলে মার খেতে খেতে তাঁর জীবন শেষ হয়ে যেত। মুরালির এমন কথার আবার তীব্র সমালোচনা করেছিলেন ভারতের সাবেকেরা। তবে মুরালি এবার সমর্থন পেলেন তাঁর এক সাবেক অধিনায়কের। মারভান আতাপাত্তু বলেছেন, ‘উচিত কাজই করেছে মুরালি। পুরো ক্যারিয়ারে বেদির অসংখ্য সমালোচনার জবাবে কিছু না বললেও মুরালি এবার একদম ‘নিখুঁত শট’ খেলেছে।’ ওয়েবসাইট।