অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্টুনে সমাধানঅস্ট্রেলিয়ায় একবার এমন কাণ্ড করেছিলেন আয়োজকেরা—কোনো সংবাদমাধ্যমের ফটোগ্রাফার মাঠে ঢুকতে পারবে না, চাইলে আমাদের তোলা ছবি কিনে নাও। প্রতিবাদে সংবাদ সংস্থাগুলো ওই টেস্ট বয়কটও করেছিল। কি দরকার ছিল বয়কট করার? সংস্থাগুলো কিন্তু অনায়াসে প্লাইমাউথ হেরাল্ড পত্রিকার পথ অনুসরণ করতে পারত। পথটা হলো কার্টুনিস্ট ভাড়া করা! হ্যাঁ, লিগ ওয়ানে সাউদাম্পটন কর্তৃপক্ষ ছবির ব্যাপারে ঠিক একই রকমের শর্ত দেওয়ায় ছবি ছাপার কোনো পথ খুঁজে পাচ্ছিল না পত্রিকাটি। শেষমেশ কার্টুনিস্ট ক্রিস রবিনসনকে ভাড়া করল তারা। রবিনসন টেলিভিশনে খেলা বিশেষ বিশেষ মুহূর্তের কার্টুন এঁকে দিলেন। তার থেকেই দুটো ছবি ছেপে দিল প্লাইমাউথ হেরাল্ড। আইপিএল কর্তৃপক্ষ এবার এমন কোনো শর্ত দিলে সংবাদমাধ্যমগুলোর আর ভয়ের তো কিছু নেই! এএফপি।ফেদেরারের কোচ২৯তম জন্মদিনে নতুন কোচ নিয়েছেন রজার ফেদেরার—খবরটাকে দুভাবে নিতে পারেন। এই বয়সেও এবং টেনিস থেকে প্রায় সবকিছু পেয়ে যাওয়ার পরও শেখার আগ্রহের কমতি নেই ফেদেরারের। আবার বলতে পারেন পারফরম্যান্স যেভাবে পড়তির দিকে, তাতে নতুন কোচ না নিয়ে উপায় কী? সাত বছর পর র‌্যাঙ্কিংয়ে তিনে নেমে গেছেন, উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকেই পড়েছেন বাদ। ফেদেরার নিজে বলছেন, কোচ নেওয়ার উদ্দেশ্য নতুন কিছু চিন্তাভাবনা যোগ করা। তবে কারণ যা-ই হোক, ফেদেরার কিন্তু বেছে নিয়েছেন যোগ্য এক লোককেই। ফেদেরারের আগে যাঁকে মনে করা হতো সর্বকালের সেরা, সেই পিট সাম্প্রাসেরও কোচ ছিলেন পল আনাকোন। দেখা যাক, সুদিন ফেরে নাকি ফেদেরারের। এএফপি।ফাউলের শাস্তিফাউল করলে হলুদ কার্ড বা লাল কার্ড দেখতে হতে পারে। লাল কার্ড দেখলে চলতি ম্যাচ তো বটেই, ন্যূনতম আরও এক ম্যাচ নিষিদ্ধ হতে হবে। তাই বলে আহত খেলোয়াড়ের চিকিৎসাখরচও দিতে হবে? সাধারণ আইনে এমন কিছু না থাকলেও মাউরো কামোরানেসির ক্ষেত্রে এমনটাই ঘটেছে। আর্জেন্টিনার মার দে প্লাতা লিগে সেই ১৯৯৪ সালে রবার্তো পিজ্জোকে মারাত্মক ফাউল করেছিলেন। এত আগের ঘটনা। ইতালির ফুটবলার হয়তো ভুলেই গিয়েছিলেন। কিন্তু সেই উপায় আর থাকল না। মাঠে যা শাস্তি পাওয়ার সে তো নগদ নারায়ণই হয়েছে। সম্প্রতি আর্জেন্টিনার আদালত রায় দিয়েছেন, পিজ্জোর চিকিৎসা ও পুনর্বাসন বাবদ যে খরচ হয়েছে, তার একটা অংশ (৫০ হাজার মার্কিন ডলার) দিতে হবে ২০০৬ বিশ্বকাপজয়ী এই সদস্যকে। ওয়েবসাইট।