অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের পদাঙ্কভবিষ্যৎ সাফল্যের জন্য অনুসরণ করতে হয় কাদের? সফলদের। ১৯৭০-এর পর ব্রাজিলকে, ’৮৬-এর পর আর্জেন্টিনাকে অনুসরণ করেছে ফুটবলের পৃথিবী। এখন সময় স্পেনের। কদিন আগে দক্ষিণ কোরিয়ার কোচ বলেছিলেন, তিনি স্পেনের ফুটবলকে অনুকরণ করতে চান। এবার চীনের কোচ গাও হংবো বললেন, তারাও ‘স্প্যানিশ স্টাইলে’ ফুটবল খেলতে চান। সর্বশেষ বিশ্বকাপে খেলতে না পারলেও গাও দায়িত্ব নেওয়ার পর থেকে ২২ ম্যাচের মাত্র দুটিতে হেরেছে চীন। এই ধারাটা ধরে রাখতে চান গাও। চান স্পেনের মতো মাঝমাঠে পাঁচ খেলোয়াড় খেলিয়ে সুন্দর ফুটবল উপহার দিতে। কারণ জয়ের সঙ্গে দর্শকদেরও আনন্দ দেওয়াটাও লক্ষ্য। ওয়েবসাইট।একঘরে মোদিআগে গ্রামগঞ্জে লোকজনকে আনুষ্ঠানিকভাবে ‘একঘরে’ ঘোষণা করা হতো। একঘরে লোকের সঙ্গে কেউ মিশত না, তার বাড়িতে বেড়াতে যেত না, অনুষ্ঠানাদিতে কেউ তাকে নিমন্ত্রণও করত না। লোলিত মোদিকে কি সেভাবেই একঘরে ঘোষণা করা হলো! অন্তত ইসিবির আচরণে তাই মনে হচ্ছে। আইপিএলের বহিষ্কৃত এই কমিশনারের সঙ্গে কাউন্টি দলগুলোর কর্মকর্তাদের কোনো বৈঠক না করতে আগেই নিষেধ করে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। এবার নিষেধ করা হলো কেভিন পিটারসেনকেও। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে মোদির সঙ্গে গল্প করতে দেখা গেছে পিটারসেনকে। ইংলিশ সংবাদমাধ্যমের দাবি, ইসিবি পিটারসেনকে বলেছে, মোদির সঙ্গে মেলামেশা করাটা ঠিক হবে না। ওয়েবসাইট।রিয়ালে অরুচি!বিশ্বের সেরা এবং সফল ক্লাব। ধন-সম্পত্তি তো বটেই, সাফল্যের দিক দিয়েও। কত বড় বড় খেলোয়াড় মুখিয়ে থাকেন রিয়াল মাদ্রিদে খেলতে। অথচ রোমেলু লুকাকু নামের এক অখ্যাত খেলোয়াড় কিনা উল্টো রিয়ালের মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন! ১৭ বছর বয়সী ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই বেলজিয়ান স্ট্রাইকারের ব্যাপারে খোদ মরিনহো বিশেষভাবে আগ্রহী। অ্যান্ডারলেচটের হয়ে গত মৌসুমে বেলজিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লুকাকু। দেখতে-শুনতে মিল আছে বলে তাঁকে বলা হচ্ছে ‘নতুন দ্রগবা’। রিয়ালের প্রস্তাবে কেন রাজি হলেন না সেই ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘আমি এই ক্লাবেই থেকে যেতে চাই। আমার স্বপ্ন, এই ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ খেলা এবং ব্রাসেলসে পড়াশোনা চালিয়ে যাওয়া।’ ওয়েবসাইট।