অন্যকলাম
ফুটবলার বোল্টচোটের কারণে ট্র্যাক থেকে আপাতত দূরে আছেন। তাই বলে বসে থাকলে তো আর চলবে না। তা ছাড়া অ্যাথলেটিকস থেকে আর পাওয়ারই বা কী আছে! উসাইন বোল্ট তাই হয়তো ঝুঁকেছেন ফুটবলে। ফুটবলের বড় ভক্ত, এটি অনেকবারই বলেছেন। এবার জানালেন ফুটবলটা খেলতেও চান। সেটাও যেনতেনভাবে নয়, খেলতে চান বায়ার্ন মিউনিখে! জার্মান ক্লাবটির অনুশীলনে গিয়ে কোচকে বলে এসেছেন, ‘এ মৌসুমটা নিজেকে ঝালাই করে নিচ্ছি, আগামী মৌসুম থেকেই বায়ার্নে খেলব!’ বায়ার্নের খেলোয়াড়েরাও জার্সি উপহার দিয়ে তাঁকে অগ্রিম অভিবাদন জানিয়ে রেখেছেন। তা ফুটবলার বোল্ট হতেই পারেন, বল পায়ে ট্র্যাকের গতিতে ছুটলে রোখার সাধ্য আছে কার! এএফপি।সাটক্লিফের ভস্মব্যাট হাতে যখন ২২ গজে নামতেন, তাঁকে সরানো দুষ্কর হয়ে পড়ত। উইকেট আঁকড়ে থাকতেন যক্ষের ধনের মতো। মৃত্যুর নয় বছর পরও বার্ট সাটক্লিফকে সরানো দুষ্কর হয়ে পড়ছে। নিউজিল্যান্ড গ্রেটের দেহভস্মের একটা অংশ পুঁতে রাখা হয়েছিল তাঁর প্রিয় ক্যারিসব্রুক মাঠে। ডানেডিনের মাঠটিতে শিগগিরই সংস্কারকাজ শুরু হবে, এ জন্য প্রয়োজন পড়ছে সাটক্লিফের ভস্ম অন্যত্র সরানোর। ঠিক হয়েছে ভস্ম রাখা হবে ডানেডিনের ক্রিকেট সদর দপ্তর ইউনিভার্সিটি ওভালে, পরিবারের সম্মতিও পাওয়া গেছে। কিন্তু ভস্মের পাত্রটিকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ‘সোনার ডিভাইস’, ‘মেটাল ডিটেক্টর’ দিয়ে তন্নতন্ন করে খুঁজেও লাভ হয়নি। কর্তৃপক্ষ তাই পড়েছে দারুণ বিপাকে, তবে হাল ছাড়ছে না। জানিয়েছে, সাটক্লিফকে ‘সরানো’ হবেই। ওয়েবসাইট। ওয়ার্নের চেহারাশেন ওয়ার্নের চেহারাটা ইদানীং খেয়াল করেছেন? ৪০ বছর বয়সী এই স্পিন কিংবদন্তিকে দেখে মনে হয়, দিনকে দিন তরুণ হচ্ছেন। ভ্রুটা কেমন যেন বদলে গেছে, আরও মসৃণ হয়েছে মুখের ত্বক। বয়স কি কমছে নাকি! ওয়ার্ন রহস্য ভাঙছেন না। কিন্তু অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমের দাবি, রহস্যের নাম প্লাস্টিক সার্জারি। হ্যাঁ, চেহারায় তারুণ্যের ছাপ আনতে ওয়ার্ন নাকি প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়েছেন। এ ব্যাপারে তারা সিডনির এক শল্যবিদের মতামতও ছাপিয়েছে। তিনি বলছেন, দেখে মনে হচ্ছে, প্লাস্টিক সার্জারি করিয়েছেন গ্রেট এই স্পিনার। কিন্তু এমন করে তরুণ সাজার কারণ কী? নতুন কোনো খবর আসছে নাকি! ওয়েবসাইট।