অন্যকলাম
একসঙ্গেক্রীড়া প্রতিবেদক জাতীয় ক্রীড়া পরিষদের দ্বিতীয় তলার ডরমিটরিতে কাল দুপুরে বিশ্রামের প্রস্তুতি নিচ্ছিলেন অ্যাথলেট সজীব, আসাদুল, বিউটিরা। হঠাৎ করেই অ্যাথলেটদের ডরমিটরিতে ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, বর্তমান কমিটির পদত্যাগী সহসভাপতি আলী ইমামের (তপন) উপস্থিতি। অ্যাথলেটিকসের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিতে কর্মকর্তাদের দেখা মিলল ডরমিটরিতে, খোঁজখবর নিতে তাঁরা সরাসরি চলে এলেন খেলোয়াড়দের কক্ষে। খোঁজ নিলেন তাঁদের খাবার-দাবারের, শুনলেন বিভিন্ন অভাব-অভিযোগের কথা। চেঙ্গিস আওয়ামী লীগের নেতা, তপন বিএনপির নেতা। দুই মেরুর দুজনকে একসঙ্গে এভাবে ক্রীড়াঙ্গনে ঘুরতে দেখে অনেকেই ভাবছেন ফেডারেশনের ক্ষমতার ভাগাভাগিতে রাজনৈতিক মতাদর্শ বলে কিছু নেই। নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করা হচ্ছে বলে যে গুঞ্জন শোনা যাচ্ছে এটা হয়তো তারই ইঙ্গিত।চুরির চেয়েও...মানুষ চেনা সত্যিই বড় দায়! যে ক্লাবে খেলেন সেই ক্লাবেরই টাকা চুরিতে চোরদের প্রতি বাড়িয়ে দিয়েছিলেন সহায়তার হাত! চোরকে সাহায্য করেছিলেন সিজার ককাউন্তিকো নামের পেরুর এক ফুটবলার। এই অভিযোগে ৩০ বছর বয়সী সিজারের সাত বছরের জেল হয়েছে। ঘটনা হলো, ২০০৮ সালের মার্চের কোনো এক দিন পেরুর প্রথম বিভাগ ক্লাব সিয়েনসিয়ানোতে চুরি যায় ৮৪ হাজার ৫০০ ডলার। অনুসন্ধানে পুলিশ জানতে পারে, খেলোয়াড়দেরই মজুরির এই টাকা চুরি করা মুখোশ পরা চার ডাকাতের একজনকে ঘটনার আগে-পরে আটবার ফোন করেন সিয়েনসিয়ানোরই এই ফুটবলার। সিজারের লালদালান বাস নিশ্চিত হলেও মূল অপরাধীদের কী শাস্তি হয়েছে জানা যায়নি। ওয়েবসাইট।ভাগাভাগিস্কটিশদের কার্পণ্য নিয়ে অনেক গল্প আছে। নিশ্চয়ই সব স্কটিশ কৃপণ নন। কিন্তু অ্যান্ডি মারের ঘটনা শুনে তো মনে হতে পারে গল্পগুলো সত্যি। বড় কিছু জিততে না পারলেও টেনিস থেকে এক-দেড় শ কোটি টাকা আয় করে ফেলেছেন ইংল্যান্ডের এই তারকা। কিন্তু জন্মসূত্রে স্কটিশ মারে বলছেন, তাঁর বান্ধবী আর তিনি একসঙ্গে কোথাও খেতে গেলে নিজের ভাগের দামটা বান্ধবী দিতেন। বেশ কিছুদিন ছাড়াছাড়ির পর আবার তাঁরা এক হয়েছেন গত উইম্বলডনে। কিম যেন সেই আগের মতোই উচ্ছল, গ্যালারিতে চিৎকার করে মারেকে সমর্থন জানিয়েছেন। যদিও সেমিফাইনালে মারে হেরে গেছেন নাদালের কাছে। ওয়েবসাইট।