অন্যকলাম
অপেশাদারকেউ পুলিশ, কেউ পানির কল সারাইকারী, কেউ শিক্ষানবিশ মিস্ত্রি আবার কেউ স্কুলছাত্র—দিল্লি কমনওয়েলথ গেমসে তাদের সবার পরিচয় হবে তীরন্দাজ। এমন আর্চারি দলের কথা শুনে ভাবতে পারেন, এ বুঝি বাংলাদেশ দলের কথা হচ্ছে! না, বাংলাদেশ নয়; এমন দল নিয়ে এবার কমনওয়েলথ গেমসে অংশ নিতে আসছে অস্ট্রেলিয়া। দলের অভিজ্ঞতা নিতান্ত কম নয়। দলের নেতৃত্ব দেবেন তিনবারের অলিম্পিয়ান ম্যাথু গ্রে। কিন্তু ১২ জনের এই অস্ট্রেলিয়ান দলের সবার পেশা আর্চারি নয়। যদিও এদের অনেকেরই আন্তর্জাতিক আর্চারিতে ভালো রেকর্ড আছে। কিন্তু সবাই পুরোপুরি পেশাদার হয়ে ওঠেনি। ওয়েবসাইট।নাভেদের জ্বালাএক যাত্রায় নাকি ভিন্ন ফল হয় না। কিন্তু রানা নাভেদ-উল-হাসান বলবেন, চরম ভিন্ন ফল হয়। ইউনুস খান, মোহাম্মদ ইউসুফ, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, আকমল ভাইয়েদের সঙ্গে একসঙ্গে নিষেধাজ্ঞা পেয়েছিলেন, এমনকি জরিমানাও হয়েছিল নাভেদের। অন্যরা সবাই আপিল করে ছাড় পেয়ে গেছেন। কিন্তু রানার ব্যাপারটা যেন সবাই ভুলে গেছেন। তাঁকে আপিল আদালত বলেছেন, শাস্তি থেকে মুক্তি পেতে হলে পিসিবির সভাপতি সঙ্গে দেখা করতে হবে তাঁকে। লাহোরে সভাপতির বাসা থেকে গাদ্দাফি স্টেডিয়াম—ঘুরে বেড়াচ্ছেন নাভেদ। কিন্তু দেখা পাচ্ছেন না ইজাজ বাটের। বলছেন, এখনই দেখা না পেলে সভাপতি একবার দেশের বাইরে চলে গেলে আবার ব্যাপারটা মাসখানেক পিছিয়ে যাবে। বেচারা নাভেদ! ওয়েবসাইট।পাকা অভিনয়বক্সের মধ্যে ডিফেন্ডারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেলেন আক্রমণভাগের খেলোয়াড়। রাত জেগে খেলা দেখতে গিয়ে এমন দৃশ্য দেখে অনেক সময়ই মনে হয়, এটা অভিনয়। এখন জানা গেল, মনে হওয়াটা অনেক ক্ষেত্রেই সত্যি। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতি চারটি ‘পতন’-এর একটি নাকি আসলেই ‘ডাইভ’। ফুটবল পরিসংখ্যানবিষয়ক সংস্থা ‘অপটা’ প্রিমিয়ার লিগের খেলাগুলো বিশ্লেষণ করে এই তথ্য আবিষ্কার করেছে। তাদের আরও ‘আবিষ্কার’ আছে। প্রতিষ্ঠানটির হিসাবমতে প্রতি ম্যাচে নাকি গড়ে আটটা পড়ে যাওয়ার অভিনয় মঞ্চস্থ হয়! আর গড়ে প্রতি ম্যাচে খেলোয়াড়েরা নাকি ৫২ সেকেন্ড রেফারিকে ঘিরে ধরে সিদ্ধান্ত বদলের দাবি জানান। ওয়েবসাইট।