অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই স্কলারিডাগ-আউটে অস্থির পায়চারি, মাথায় হাত বোলানো, রেফারির সিদ্ধান্ত পছন্দ না হলে চিৎকার করে গলা ফাটানো—এই হচ্ছেন লুই ফেলিপে স্কলারি। কত দিন গেল, কত চড়াই-উতরাই। ২৮ বছরের কোচিং ক্যারিয়ারে কত দেশ ঘুরে স্বদেশি ক্লাব পালমেইরাসের কোচ হয়েছেন। কিন্তু এত বদলের মাঝেও ডাগ-আউটের স্কলারি একদমই বদলাননি। শুরুতে যেমন ছিলেন, এখনো তেমনই আছেন ব্রাজিলকে পঞ্চম বিশ্বকাপ শিরোপা জেতানো কোচ। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের সর্বশেষ ম্যাচেও দেখা গেছে সেই স্কলারিকে। ৬ ম্যাচ পর তাঁর দল জিতেছে। কিন্তু অ্যাটলেটিকো পারানায়েন্সের বিপক্ষে ২-০ গোলের জয়টা ডাগ-আউটে উদ্যাপন করতে পারেননি। রেফারির কাছে অতিরিক্ত আবেদন জানানোর কারণে তাঁকে বহিষ্কৃত হতে হয়েছে। নিষিদ্ধ হতে পারেন ৬ ম্যাচের জন্য। রয়টার্স।ধর্ম প্রচারে টাইসন!আকণ্ঠ মদ গিলে নানা কুকর্ম করেছেন। ধর্ষণ, মারামারি, বক্সিং রিংয়ে প্রতিদ্বন্দ্বীর কান কামড়ে নেওয়া—কী করেননি মাইক টাইসন! নানা অপকর্ম করে ক্যারিয়ারে ২৬ কোটি ডলার আয়ের সবই উড়িয়ে দিয়ে ২০০৩ সালে ঘোষিত হন দেউলিয়া। এই বেসামাল টাইসন নিজেকে আপাদমস্তক বদলে সন্ত বনে যাবেন। মনস্থির করেছেন ধর্ম প্রচারে নামবেন! তিন বউয়ের ঘরে ছেলেমেয়ে সাতটি। সন্তানদের শ্রদ্ধা পাওয়ার জন্যই এই মতবদল। ধর্মপ্রচারক হয়ে টাইসন বাস করবেন মিয়ানমারের একটি কুটিরে। তা কার ছোঁয়ায় এমন বদলে গেলেন টাইসন? সব কৃতিত্বই টাইসন দিয়েছেন তৃতীয় স্ত্রী কিকিকে। ওয়েবসাইট।বালাকের পতনদুষ্টচক্রে আটকে গেছেন মাইকেল বালাক। খারাপ সময়টা তাঁকে যেন ছাড়ছেই না। চোটের কাছে বিশ্বকাপ গেল। জার্মানির অধিনায়কত্বটাও যাই-যাই করছে। এর মধ্যেই ভির্তশ্যাফটভোচে সাময়িকী খবর ছেপেছে—বাজারের সবচেয়ে বিপণনযোগ্য খেলোয়াড়ের যে তকমাটা ছিল গায়ে, সেটাও খসে পড়েছে। চেলসি ছেড়ে দেওয়ার জার্মানির ক্লাব বায়ার লেভারকুসেনে ফিরে যাওয়া বালাকের সেই তকমা এখন তাঁর সাবেক বায়ার্ন-সতীর্থ বাস্তিয়ান শোয়েনস্টাইগারের গায়ে। মুকুট তো হারিয়েছেনই, সেরা তিনেই নেই বালাক। ব্যাটেন অ্যান্ড কোম্পানির হিসাব অনুযায়ী বিজ্ঞাপন ও স্পনসরশিপ থেকে এক নম্বরে থাকা শোয়েনস্টাইগারের বার্ষিক আয় ২ কোটি ৭০ লাখ ইউরো। বালাকের যেটি ৮১ লাখ ইউরো। এ দুজনের মাঝে আছেন বায়ার্নের আরিয়েন রোবেন ও ফ্রাঙ্ক রিবেরি এবং মেসুত ওজিল ও টমাস মুলার। এএফপি।