অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিড়াল বাঁচাতেবিড়াল বাঁচাতে গিয়ে ‘রাজহাঁস’কে এত হ্যাপা সামলাতে হবে, কে জানত! মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গত এপ্রিলে পুলিশের হাতে ধরা পড়েছিলেন গ্রায়েম সোয়ান। ইংলিশ এই অফস্পিনারকে আটকের পর পরীক্ষা করে দেখা যায়, তাঁর রক্তে বৈধ মাত্রার চেয়ে অ্যালকোহলের পরিমাণ বেশি। নটিংহামের পুলিশ তাঁকে প্রথমে আটকিয়েছিল পোরশে গাড়ি নিয়ে তাড়াহুড়ো করে ছুটতে দেখে। জায়গাটায় ছিনতাই-রাহাজানি একটু বেশিই হয়। কিন্তু সোয়ান পুলিশকে গাড়ি নিয়ে ছোটার জন্য কী অজুহাত দিয়েছিলেন, জানেন? বলেছিলেন, বাড়িতে তাঁর পোষা বিড়াল আটকে পড়েছে। সেটিকে বাঁচাতেই তিনি ছুটেছেন স্ক্রু ড্রাইভার কিনতে। বিড়ালকে সোয়ান পরে উদ্ধার হয়তো ঠিকই করেছিলেন। কিন্তু এই মামলা থেকে সহজেই মুক্তি মিলছে না তাঁর। পরবর্তী শুনানি ৭ অক্টোবর। বিবিসি।পরিচয়-সংকটসন্তানের পিতৃপরিচয়ের দাবিতে কত মা মাথা কুটে মরেন বিচারের আশায়। কিন্তু এর উল্টোটাও যে হতে পারে, কে জানত। না, ঠিক মাতৃপরিচয়ের দাবিতে ক্রিস্টিয়ানো রোনালদো মাথা কুটছেন না। তবে বাকিরা রীতিমতো ধন্দে পড়ে আছে—কে তাঁর সন্তানের মা? রোনালদোর সন্তানের পরিচয় যে এখনো রহস্যের চাদরে ঢাকা। মাঝখানে গুজব উঠল, মায়ের নাম নেরেইদা গ্যালার্দো। এই স্প্যানিশ মডেলের সঙ্গে ‘দীর্ঘ’ আট মাস প্রেম করেছেন পর্তুগিজ তারকা। তবে গ্যালার্দো জানাচ্ছেন, ওই সন্তানের মা আসলে এক ব্রিটিশ তরুণী, যিনি এখন যুক্তরাষ্ট্রে থাকেন। রোনালদো যেন তাঁর পরিচয় গোপন রাখেন, এ জন্য দুজনের মধ্যে চুক্তিও হয়েছে। চুক্তির অঙ্কটাও বিশাল—এক কোটি পাউন্ড! ওয়েবসাইট। কোলকে ‘না’ইংলিশ তারকারা কে কতটা ‘রোল মডেল’ এ নিয়ে একটা জরিপ হয়েছে। ক্রীড়া, শোবিজ সব অঙ্গনের তারকাদের নিয়েই হয়েছে এই জরিপ। আর তাতে সবাইকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন অ্যাশলি কোল। কোল! এতসব কেলেঙ্কারি, প্রায় প্রতিদিনই ভুল কারণে খবরের শিরোনাম হওয়ার পরও! পুরোটা না শুনে চটে যাবেন না। কোল আসলে ‘সেরা’ হয়েছেন ব্রিটেনের সবচেয়ে বাজে ‘রোল মডেল’-এর জরিপে। অংশ নেওয়া ৬৫ শতাংশ ব্রিটিশ জানিয়েছেন, চেলসি তারকা কোলকে যেন তাঁদের সন্তানেরা আদর্শ হিসেবে বেছে না নেয়, সেই ব্যবস্থা অবশ্যই তাঁরা করবেন। ওয়েবসাইট।