অন্যকলাম
ক্ল্যান্সির শর্ত‘উডস-রোগ’ যে ইংলিশ ফুটবলারদের মধ্যেও আছে, এ তো আর অজানা কিছু নয়। জন টেরি, অ্যাশলি কোলদের নিয়ে বিশ্বকাপের আগে কত তোলপাড় হয়ে গেল। বিশ্বকাপের পর যে খবর এখন পিছু ধাওয়া করছে পিটার ক্রাউচকে নিয়ে। কদিন আগে মনিকা নামের এক স্বল্পবসনা তরুণীর সঙ্গে ক্রাউচের অন্তরঙ্গ ছবি বেরিয়েছে পত্রিকায়। টটেনহাম স্ট্রাইকারের বাগদত্তা অ্যাবি ক্ল্যান্সি তাতে উদ্বিগ্ন। এমনিতে চার-পাঁচ বছর ধরে প্রেম করছেন, আংটি বদল হয়েছে সেও এক বছর হয়ে গেল, বিয়ের নামটি নেই। হবু স্বামী পাছে হাতছাড়া হয় এই ভয়ে ক্ল্যান্সি শর্ত দিয়েছেন, মনিকা-দুর্ঘটনা তিনি ভুলে যাবেন, তবে এর বিনিময়ে একটা সন্তান দিতে হবে ক্রাউচকে। খুশিমনেই শর্তটা রাখার কথা ক্রাউচের। ওয়েবসাইট।বিতর্কের উঁকিঝুঁকিমাত্র কিছু দিন হলো ট্র্যাকে ফিরেছেন। আর সঙ্গে সঙ্গেই যেন ফেরার পথ খুঁজছে বিতর্কও। বার্লিন মিটে মেয়েদের ৮০০ মিটারে বছরের সেরা টাইমিং করার পর পরই আরেঠারে আবারও সেই প্রশ্নটাই যেন অনেকেই করছেন, কাস্টার সেমেনিয়া আসলে নারী তো! সেমেনিয়ার বিপক্ষে সেদিন দৌড়ানোর অভিজ্ঞতা থেকে ব্রিটেনের ডিয়ানে কামিনস যেমন বলছেন, সেমেনিয়ার বিপক্ষে দৌড়ালে মনে হয় যেন পুরুষ প্রতিদ্বন্দ্বী! ‘আসলে সে কি পুরুষ? নাকি নারী?’ এই প্রশ্ন নিয়েও তো এত জল ঘোলা, এত তর্ক-বিতর্ক হয়ে গেল। তবে কামিনসের কথায় যুক্তিও আছে। হতে পারে প্রাকৃতিকভাবেই সেমেনিয়া নারী হয়েও শক্তির দিক দিয়ে পুরুষের মতো, কিন্তু এই ‘সুবিধা’ তো তাঁর প্রতিদ্বন্দ্বীদের নেই। ওয়েবসাইট।ম্যারাডোনা কই!ম্যারাডোনা নাকি অ্যাস্টন ভিলার কোচ হতে চাইছেন। হতে পারবেন কি না, সেটা পরের কথা। তবে বাজির দরকে বিশ্বাস করলে ম্যারাডোনার এই চাকরির কোনো আশাই নেই। ইউরোপীয় বাজিকর সংস্থাগুলোর হিসাবে অ্যাস্টন ভিলার কোচ হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন সভেন গোরান এরিকসন। এর পরই আছেন যুক্তরাষ্ট্রের কোচ বব ব্র্যাডলি। এরপর যথাক্রমে কেভিন ম্যাকডোনাল্ড, রোনাল্ড কোম্যান ও মার্টিন জোল আছেন তালিকায়। তাহলে ম্যারাডোনা কোথায়? ধারেকাছেও নেই! এরিকসনের বাজির দর ৬/৪, মার্টিন জোলের ৭/১। আর ম্যারাডোনার দর ৫৪-তে ১! তাহলে সাবেক আর্জেন্টাইন কোচের বরং অন্য কাজ খোঁজাই ভালো! ওয়েবসাইট।