অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয়তালোকে বলে মেয়েরা নাকি খেলাধুলা পছন্দ করে না। ক্রিকেটে মেয়েদের আপত্তি থাকতে পারে, কিন্তু ব্রিটিশ মেয়েদের দেখা যাচ্ছে ফুটবলে আগ্রহ উত্তরোত্তর বাড়ছে। পপুলাস নামের একটি সংস্থা ২০০৮-০৯ মৌসুমের দর্শকদের মধ্যে জরিপ চালিয়েছিল। তারাই জানিয়েছে, সে মৌসুমে পাঁচ ভাগের এক ভাগ দর্শকই নাকি ছিল মহিলা! ফুটবলের জনপ্রিয়তা নাকি ছোটদের মধ্যেও বাড়ছে। তবে উল্লেখযোগ্য হলো, এই জনপ্রিয়তা বৃদ্ধি ঘটছে ইংল্যান্ডের কালোদের মধ্যে ও ধর্মীয় সংখ্যালঘুদের জন্য। সাদাদের মধ্যে জনপ্রিয়তা না বাড়ার কারণ কী? বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যর্থতা! ওয়েবসাইট।সুসংবাদপাকিস্তানজুড়েই এখন খারাপ খবর। বন্যায় ভেসে গেছে বিস্তৃত অঞ্চল। মহামারির মতো ছড়িয়ে পড়ছে নানা রোগ। এর মধ্যে আবার হিন্দুকুশ পর্বতমালায় হয়েছে ভূমিকম্প। এ অবস্থায় একটা সুখবরই দিলেন পাকিস্তান দলের ক্রিকেটাররা। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছে বহির্বিশ্বও। ক্রিকেটাররাই বা আর বসে থাকেন কী করে? ১ কোটি ৭০ লাখ বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে দেশটির জাতীয় দলের ক্রিকেটাররাও। ক্রিকেটার আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা মিলে দুস্থ মানুষের জন্য দান করবেন প্রায় সাড়ে ৪ কোটি রুপি। পিসিবি জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট জেতার পাওয়া বোনাসের অর্ধেকই ক্রিকেটাররা দান করে দিচ্ছেন সাহায্য হিসেবে। ওয়েবসাইট।বেনোর বাড়িযে বাড়িতে কেটেছে তাঁর শৈশব, যে উঠানে গুগলি আর টপ স্পিন শিখে হয়েছেন বিশ্বখ্যাত ক্রিকেটার—বুলডোজার গুঁড়িয়ে দেবে সব স্মৃতিচিহ্নই! সিডনির পশ্চিমাঞ্চলের নর্থ প্যারামাট্টার একটা বাড়িতে বড় হয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ও বিখ্যাত ধারাভাষ্যকার রিচি বেনো। ডেভেলপাররা ওটা ভেঙে বানাতে চাইছে একটা দ্বিতল ডুপ্লেক্স ভবন। বিপত্তি বেনোর পরিবারের কারণেই। তারা বাড়িটা বিক্রি করে দিয়েছিলেন সাবেক মেয়র ও বর্তমানে ওয়েস্টার্ন সিডনির মন্ত্রী ডেভিড বরগারের কাছে। তিনি আবার সেটা বেচে দেন ডেভেলপারের কাছে। বেনো কত বড় মাপের ক্রিকেটার ছিলেন এই ডেভেলপারের তো এত কিছু খুঁজে দেখার সময় নেই! বুলডোজার ঠেকাতে কাউন্সিল চেষ্টা করছে বেনোদের বাড়িকে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানের তালিকায় নাম তুলতে। ওয়েবসাইট।