অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইব্রা-বিস্ফোরণদলবদল নিয়ে খেলোয়াড়দের সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের মনোমালিন্য হয়েই থাকে। চলতি দলবদলেই এই মনোমালিন্যের জের ধরে প্রকাশ্যে মুখ খোলার ঘটনাও ঘটেছে। তবে সবাইকে ছাড়িয়ে গেলেন যেন জ্লাতান ইব্রাহিমোভিচ। পরশু প্রকাশ্য সংবাদ সম্মেলনে দাবি করলেন, কোচ পেপ গার্দিওলার সঙ্গে তাঁর বাক্যালাপ প্রায় বন্ধ। সংবাদমাধ্যমের দাবি ছিল, ইব্রাহিমোভিচকে কেনার ব্যাপারে আগ্রহী এসি মিলান। গত পরশু রাতে সেই মিলানের বিপক্ষে খেলার পরই বিস্ফোরণ ঘটালেন বার্সা তারকা। ইব্রাহিমোভিচ দাবি করছেন, ‘গত ছয় মাসে আমি মাত্র দুবার বসের সঙ্গে কথা বলতে পেরেছি।’ এএফপি।মেসির ভূমিকাপ্রথমে ফ্যাব্রিগাসকে বার্সেলোনায় ফেরানোর জন্য মুখ খুলেছিলেন। তখন মনে হয়েছিল, এটা স্রেফ বন্ধুপ্রীতি। এখন তো মনে হচ্ছে, লিওনেল মেসি বার্সেলোনার মুখপাত্রে পরিণত হয়েছেন। এবার মুখ খুললেন হাভিয়ের মাচেরানোর জন্য। লিভারপুলের এই আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার বার্সেলোনায় আসতে চান, বার্সেলোনাও তাঁকে আনতে চায়। এই প্রস্তাবে ‘মাথা ঘুরে গেছে’ বলে মাচেরানোকে গত ম্যাচে বসিয়ে রেখেছিল লিভারপুল। আর এতেই চটেছেন মাচেরানোর আর্জেন্টিনা সতীর্থ মেসি। বলছেন, লিভারপুলের উচিত তাঁর জাতীয় দল অধিনায়কের সঙ্গে ‘অমানবিক’ আচরণ বন্ধ করা। মাচেরানো ‘আর কখনো লিভারপুলের হয়ে খেলবে না’ এই নিশ্চয়তা দিয়ে মেসি দাবি করেছেন, তাঁকে ছেড়ে দেওয়া হোক। ওয়েবসাইট। প্রাপ্তি সংবাদআর্সেনাল আর আর্সেন ওয়েঙ্গার সমার্থক শব্দে পরিণত হতে চলেছে। যদিও ২০০৪-০৫ মৌসুমের পর আর বড় কোনো ট্রফি এনে দিতে পারেননি। তার পরও কর্তৃপক্ষ দেখা যাচ্ছে ওয়েঙ্গারের ওপর দারুণ খুশি। ৬০ লাখ পাউন্ডের বার্ষিক এক চুক্তি করে আর্সেনাল ওয়েঙ্গারকে প্রিমিয়ার লিগের বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী কোচ বানিয়ে দিয়েছে। সংবাদমাধ্যমের দাবি, এখন প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি টাকা পাচ্ছেন চেলসিকে গত মৌসুমেই ‘ডাবল’ জেতানো কার্লো আনচেলত্তি; বছরে নাকি পাবেন ৬৫ লাখ পাউন্ড! অবশ্য তার পরও আনচেলত্তি পূর্বসূরি হোসে মরিনহোর অনেক পেছনে আছেন। মরিনহো নাকি রিয়াল থেকে বছরে পাচ্ছেন ৮৫ লাখ পাউন্ড! সাধে কি আর তিনি ‘বিশেষ একজন’! ওয়েবসাইট।