অন্যকলাম
ব্যবসায়ী আমিনুলক্রীড়া প্রতিবেদক একবার সামনে যাচ্ছেন, আবার ভেতরের দিকে আসছেন। অতিথিদের সঙ্গ দিতে ব্যস্ততা যেন কমছিলই না। তিন-চারটি টিভি ক্যামেরার সামনেও দাঁড়াতে হলো। ঘটনাস্থল—মিরপুর ১ নম্বর গোলচত্বর। সেখানে ধানসিঁড়ি নাম নিয়ে নতুন সাজে সেজেছে স্থানীয় একটা রেস্তোরাঁ। তারই আলো ঝলমলে পরিবেশে আমিনুল হক সবার মধ্যমণি। না, জাতীয় ফুটবল দলের অধিনায়ক এখানে অতিথি হয়ে আসেননি, নিজেই ‘গৃহকর্তা’। আমিনুলদের পারিবারিক রেস্তোরাঁর ব্যবসা আগেই ছিল, কাল শুরু হলো আরেকটি রেস্তোরাঁর যাত্রা। আনুষ্ঠানিক উদ্বোধনের সময় যেখানে তাঁর সঙ্গী ফুটবলার জয়, সংগীতশিল্পী আসিফসহ অনেকে। আরও কিছু ব্যবসার পাশাপাশি চায়নিজ ও দেশীয় খাবারের এই রেস্তোরাঁয় বিনিয়োগ করে আমিনুল যেন শচীন টেন্ডুলকারদের কাতারেই গিয়ে দাঁড়ালেন!আদালতও বিপক্ষেপাঠানদের সময়টা ভালো যাচ্ছে না। ইউসুফ, ইরফান কেউই জাতীয় দলে নেই। তার ওপর আবার এখন গুজরাটের উচ্চ আদালতও পাঠানদের বিপক্ষে রায় দিলেন। না, আদালত পাঠান ভাইদের ক্রিকেট খেলা নিয়ে কিছু বলেননি। তাঁদের পরিবারকে বলা হয়েছে, ভদোদরার তানিসক কমপ্লেক্সের একটা বিতর্কিত সম্পত্তি প্রতিপক্ষের হাতে তুলে দেওয়ার জন্য। এই সম্পত্তির দাবি নিয়ে নিম্ন আদালতে মামলায় রায় পেয়েছিলেন প্রতিপক্ষ কল্পনা রোচানি। কিন্তু সেই রায়ের পরও সম্পত্তি হস্তান্তর না করে ইরফানদের মা শামীমবানু পাঠান উচ্চ আদালতে আপিল করেন। উচ্চ আদালত বলেছেন, আগে নিম্ন আদালতের রায় কার্যকর করতে হবে। তারপর মামলা পুনর্বিবেচনা করা হবে। ওয়েবসাইট।