অন্যকলাম
যন্ত্রণাদায়ী তিনমাঠে সুবোধ আচরণের সুনাম অস্ট্রেলীয় ক্রিকেটারদের কখনোই খুব একটা ছিল না। কিছুদিন আগে টেস্ট আম্পায়ারিংকে বিদায় জানানো রুডি কোয়ের্তজেনও জানালেন, মাঠে সঠিক সিদ্ধান্ত দেওয়ার মতোই চ্যালেঞ্জ ছিল অস্ট্রেলিয়ানদের সামলানো। ‘বিশেষ যন্ত্রণাদায়ী’ হিসেবে কোয়ের্তজেনের মনে পড়ছে তিনজনের কথা। উইকেট না পেলেই বা মার খেলেই নাকি মাথা খারাপের মতো হয়ে যেত গ্লেন ম্যাকগ্রার, রাগে গজগজ করতেন। দুই বিশালদেহী ম্যাথু হেইডেন ও অ্যান্ড্রু সাইমন্ডসের দিকেও সব সময় চোখ রাখতে হতো। এই দুজন মাঠে থাকলেই নাকি যেকোনো মুহূর্তে কিছু একটা ঘটে যেতে পারত। অস্ট্রেলিয়ানদের যা চরিত্র, কোয়ের্তজেন জবাবটা পেয়ে যেতে পারেন দু-একদিনের মধ্যেই। ওয়েবসাইট।বন্ডও আছেনগায়ক-গায়িকা, নায়ক-নায়িকা, সাবেক-বর্তমান নেতা-নেত্রী; কেউ বাদ নেই। জেমস বন্ডই বা বাদ থাকবেন কেন? হ্যাঁ, সিক্রেট এজেন্ট জেমস বন্ডও যোগ দিলেন ইংল্যান্ডের বিশ্বকাপ আয়োজনের প্রচারাভিযানে। তাও যেনতেন যোগ দেওয়া নয়। ‘ব্যাক দ্য বিড’ নামে ২০১৮ বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের প্রচারাভিযানের ২০ লাখতম আনুষ্ঠানিক সদস্য হলেন বন্ড। ও আচ্ছা, বন্ডের আসল নামই তো বলা হয়নি। জেমস বন্ডের চরিত্রে বর্তমানে যিনি রূপদান করছেন সেই অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। গত বছর মার্চ মাসে ওয়েম্বলিতে এই অভিযান শুরু করেছিলেন ডেভিড বেকহাম ও গ্যারি লিনেকার। এর পর থেকে নানা জগতের ব্রিটিশ, হলিউডি তারকারা যোগ দিয়েছেন প্রচারে। অ্যালান শিয়ারারের নেতৃত্বে প্রচারাভিযানেই সংগৃহীত হয়েছে প্রায় ১৫ লাখ সই! ওয়েবসাইট।খেলা চলছেতাঁরই উপহার চ্যাম্পিয়নস লিগ ক্রিকেটের জমজমাট দ্বিতীয় আসর শুরু হবে কদিন পর। অথচ লোলিত মোদি রয়েছেন নির্বাসনে। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে তাঁর লড়াইটা কদর্য রূপ নিতে চলেছে। সমানে চলছে কাদা ছোড়াছুড়ি। কদিন আগে মোদি পক্ষ অভিযোগ করেছিল, গতবার আইপিএলের খেলোয়াড় নিলাম সুকৌশলে পাতানোর চেষ্টা করেছিলেন বিসিসিআই সচিব এন শ্রীনিবাসন। অ্যান্ড্রু ফ্লিনটফকে দর কৌশল করে চেন্নাই সুপার কিংসের পক্ষে আনতে চেয়েছিলেন তিনি। এই দলের যে অন্যতম মালিক তিনিও। কিন্তু বিসিসিআইর সভাপতি শশাঙ্ক মনোহর মোদিকে একরকম মিথ্যাবাদীই বলেছেন এমন অভিযোগ তোলায়। মোদির আইনজীবীরা আবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মোদিকে মিথ্যাবাদী বলায়। ভালোই চলছে খেলা! ওয়েবসাইট।