অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালোতেল্লির দুর্ঘটনানিজেকে চেনাতে বেশি সময় নেননি মারিও বালোতেল্লি। ম্যানচেস্টার সিটির হয়ে অভিষেক ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন, কেন তাঁকে ইতালির সবচেয়ে প্রতিভাবান কিন্তু উচ্ছৃঙ্খল ফুটবলার ভাবা হচ্ছে। গোল আর কার্ড দুটির দেখাই যে পেয়েছিলেন প্রথম ম্যাচে। বালোতেল্লি এবার খবরে এলেন গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে। ২০ বছর বয়সী বালোতেল্লির অডি গাড়ির সঙ্গে শনিবার ধাক্কা লেগেছিল একটি কালো বিএমডব্লুর। বালোতেল্লি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। অবশ্য তিনি মদ্যপ ছিলেন কি না, সেটি জানা যায়নি। ম্যানচেস্টারের পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছে দুটি গাড়িই। এই দুর্ঘটনায় কেউ আহত হয়নি। ম্যান সিটিতে নাম লেখানোর মধ্যে এই কদিনে যেভাবে খবরে এলেন, তাতে ‘ব্যাড বয়’ ভাবমূর্তি আরও পোক্ত হলো বৈকি! ওয়েবসাইট। ‘ছোট্ট কুকুর’লিভারপুলের অনিচ্ছার পরও বার্সেলোনায় নাম লিখিয়েছেন বলে কদিন আগেও সমালোচনা শুনতে হলো তাঁকে। কিন্তু লিভারপুল শিবিরে এখন উল্টো সুর। হাভিয়ের মাচেরানোর বিদায় নেওয়ায় নাকি খুশিই হয়েছেন ক্লাবটির সাবেক তারকা ইয়ান সেন্ট জন। এই আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডারের খেলা কখনোই ভালো লাগেনি জানিয়ে জন বলেছেন, ‘চাহনিতে সব সময় ভ্রুকুটি। ওর খেলা দেখে মোটেও ভালো লাগত না আমার। মনে হতো, ছোট্ট একটা কুকুর যেন এদিক-সেদিক ছুটে বেড়াচ্ছে কাউকে কামড়ে দেবে বলে!’ এমন মন্তব্যের পর মাচেরানো না সত্যি সত্যিই কামড়ে দেন জনকে। ওয়েবসাইট।