অন্যকলাম
শান্তি রক্ষাসপ্তাহ দুয়েক আগে হাঙ্গেরির বিপক্ষে ইংল্যান্ডের দশম কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক অভিষেক হয়েছে তাঁর। সেই আনন্দে মাতোয়ারা হয়ে থাকার কথা ছিল জ্যাক উইলশিয়ারের। কিন্তু বেচারাকে এরই মধ্যে হাজতবাসের দুঃসহ অভিজ্ঞতা পেতে হলো। রোববার কেনসিংটনের রাস্তায় এক দল লোকের সঙ্গে হাতাহাতি করায় মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছিল আর্সেনালের এই মিডফিল্ডারকে। পরে অবশ্য উইলশিয়ারের পক্ষ থেকে তাঁর এজেন্ট এক বিবৃতিতে দাবি করেছেন, ওই রাস্তায় গণ্ডগোল হয়েছে ঠিকই, কিন্তু উইলশিয়ারের কোনো দোষ নেই। তিনি নাকি বিবদমান দুই পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন! শান্তি রক্ষার কী ফল! এএফপি। এভার্টের শিক্ষা!১৮টি গ্র্যান্ড স্লামসহ ১৫৭টি শিরোপা! তারকাখ্যাতি আর রূপের কল্যাণে আধিপত্য ছিল বাইরের জগতেও। হাত বাড়ালেই পেয়েছেন বন্ধুত্বের নাগাল। প্রেম বাদই থাক, বিয়ের পিঁড়িতেই বসেছেন তিনবার। দুঃখের বিষয়, তিনটি বিয়েই ভেঙে খানখান। ক্রিস এভার্ট এখন কাটাচ্ছেন একাকী জীবন। অস্ট্রেলিয়ান গলফার গ্রেগ নরম্যানকে তৃতীয় জীবনসঙ্গী করেছিলেন ২০০৮ সালে। ২০০৯-এ এসেই ছাড়াছাড়ি। ৫৫ বছর বয়সে এসে এভার্ট তাই মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছেন একটি সত্য, আর যা-ই হোক বিবাহিত পুরুষের ধারে-কাছে যাওয়া যাবে না। ডেইলি এক্সপ্রেসকে তিনি বলেই দিলেন, ‘বিবাহিত পুরুষের ২০ ফুটের মধ্যেও আর যাব না আমি। এমনকি কারও সঙ্গে কথাও বলব না।’ বেশ! ওয়েবসাইট।ক্লার্কের প্রেমপ্রেম যাবে, প্রেম আসবে—এটাই তো জীবন। শুধু শুধু অতীতের জন্য কেঁদে-কেটে চোখ দুটি জলশূন্য করার কোনো মানেই হয় না! বুদ্ধিমান মাইকেল ক্লার্কও তাই দ্রুতই খুঁজে নিয়েছেন নতুন সঙ্গী। দীর্ঘদিনের বান্ধবী লারা বিঙ্গলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে গত মার্চে। কয় মাসের মধ্যেই ক্লার্ক জড়িয়ে পড়েছেন নতুন সম্পর্কের জালে। ক্লার্কের জীবনে লারাকে অতীত করে দেওয়া এই নতুন বান্ধবীর নাম কাইলি বোল্ডি। গোপন করার কিছুই নেই। অন্তর্বাসের মডেল এবং টেলিভিশনের উপস্থাপক এই তরুণীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন ক্লার্কও। বয়সে ক্লার্কের সমানই, ২৯ বছর। দুজন নাকি দুজনকে জানেন সেই স্কুল জীবন থেকে। ওয়েবসাইট।