অন্যকলাম
ওয়েবের ফেরাসর্বশেষ যে ম্যাচটি পরিচালনা করেছিলেন, মাঠে বসেই ৮৪ হাজার দর্শক সেই খেলা দেখেছিল। কাগজে-কলমে বিশ্বের সেরা দুই দল ছিল প্রতিদ্বন্দ্বী এবং টেলিভিশনে প্রায় ৭০ কোটি দর্শক। হ্যাঁ, বিশ্বকাপ ফাইনাল। দেড় মাস পার করে সেই ফাইনাল পরিচালনাকারী রেফারি হাওয়ার্ড ওয়েব আবার যখন মাঠে নামলেন, দর্শক হাতেগোনা মাত্র কয়েকজন অতি উৎসাহী মানুষ এবং একটি কুকুর! একেবারেই অপেশাদার একটা ম্যাচ পরিচালনার ভেতর দিয়ে আবার ফুটবলে ফিরলেন ওয়েব। ‘রদেরহাম চ্যাটি কাপ’ নামের এই ম্যাচের দুই প্রতিপক্ষ ছিল ওয়ার্কিং মেনস ক্লাব ও উইকার্সলি সোশ্যাল। হলিংস লেনের এই মাঠেই ১৮ বছর আগে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। তার মানে উৎসে ফেরাও হলো ওয়েবের। ওয়েবসাইট।...অভিনয়েও ধাক্কাআসিফের খারাপ সময় এভাবে দল বেঁধেই আসে। আইপিএলে মাদক-পাপে ধরা পড়লেন। এর পরপরই মুম্বাই থেকে ফেরার পথে দুবাইতে গ্রেপ্তার হলেন মাদক চোরাচালানের দায়ে। এবার স্পট ফিক্সিংয়ে ফাঁসলেন। এখন শোনা যাচ্ছে, বেচারার অভিনয় ক্যারিয়ারও হুমকির মুখে। আসিফ আবার কবে অভিনয় শুরু করলেন! শুরু করেননি, করতে যাচ্ছিলেন। নামকরা মালায়ালাম গীতিকার কাইথাপরাম দামোদরম নামবুদিরির প্রথম চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল আসিফের। আগামী মাসেই উত্তর কেরালায় শুরু হওয়ার কথা ছিল মাঝাভিল্লিন্নাত্তামভারে নামের এই চলচ্চিত্রের শুটিং। কিন্তু নামবুদিরি বলছেন, আসিফ চলতি বিতর্কে দোষী প্রমাণিত হলে নৈতিক কারণে তাঁকে ছবিতে রাখা হবে না। নামবুদিরি কি আসিফের আগের ইতিহাস কিছু জানতেন না! ওয়েবসাইট।কেপির টুইটারএইবার বোঝা গেল, কেন ইংলিশ ক্রিকেটারদের ‘টুইটার’ ব্যবহার নিষিদ্ধ করেছে ইসিবি। সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইটটির কীভাবে অপব্যবহার করতে হয়, কাল তার একটা নমুনা দেখিয়েছেন কেভিন পিটারসেন। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের ইংল্যান্ড দল ঘোষণা নিয়ে কাল সারা দিনই হয়েছে নাটক। এসবের মাঝে হুট করেই পিটারসেন টুইটারে জানিয়ে দেন, দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। ‘ম্যান অব দ্য টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ’কে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়ায় ছাপার অযোগ্য ভাষায় জানিয়েছেন প্রতিক্রিয়া। কিছুক্ষণ পরই অবশ্য সরিয়ে নিয়েছেন ওই মন্তব্য। তবে ততক্ষণে বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পিটারসেনের বাদ পড়া ও এতে ক্ষোভের খবর। ওয়েবসাইট।