অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমকিতে রোনালদোগত বিশ্বকাপের পর রোনালদো নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাসই ফেলেছিলেন। ভাঙছে, ভাঙল করতে করতে শেষ পর্যন্ত অটুট থেকে গেছে ব্রাজিল তারকার সর্বোচ্চ গোলের রেকর্ড। মিরোস্লাভ ক্লোসা যে আটকেছেন ১৪ গোলে গিয়ে! কিন্তু রোনালদো বেশি দিন আর স্বস্তিতে থাকতে পারলেন কই? ক্লোসা তো এরই মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ২০১৪ বিশ্বকাপেও খেলতে চান। আর দুটি গোল করলেই রোনালদোকে দুইয়ে ঠেলে দিয়ে জার্ড মুলারের হয়ে নিতে পারবেন প্রতিশোধ। ‘আমার বয়স মাত্র ৩২ বছর। এ আর এমন কী বয়স। যদি ফিট থাকি, ফর্মও ভালো থাকে, ব্রাজিলে আমি যাব না কেন’—কাল বলেছেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার। যা বলেননি, সেই উদ্ধৃতিও কল্পনা করে নিতে পারেন, ‘রোনালদোর দেশে গিয়ে তাঁর রেকর্ড ভেঙে দিতে কী ভালোটাই না লাগবে!’ রয়টার্স।শত্রু যখন বন্ধুকোর্টের ওপাশে নিকোলাস মাহুত নেই, তাই লড়াইটাও জমল না। পরশু মাত্র ১১৭ মিনিটেই ফ্রেদেরিকো গিলকে হারিয়ে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠে গেলেন জন ইসনার। অথচ সর্বশেষ যখন কোনো গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে খেলেছিলেন, কী ভয়াবহ অভিজ্ঞতাই না হয়েছিল! উইম্বলডনের প্রথম রাউন্ডে ইসনার-মাহুতের ম্যাচটি চলেছিল তিন দিন ধরে। ৬৬৫ মিনিট লড়াইয়ের পর জিতেছিলেন ইসনার, টেনিস ইতিহাসের সবচেয়ে লম্বা ম্যাচ হিসেবে সেটি ঢুকে গেছে ইতিহাসে। কোর্টে না হলেও, দুজনের দেখা কিন্তু আবারও হয়েছে। সোমবার ইউএস ওপেনের লকার রুমে দেখা হওয়ার পর দুজনে করমর্দন আর হাই ফাইভ করেছেন। খানিকটা সময় কাটিয়েছেন একসঙ্গে। ইতিহাসের দীর্ঘতম ওই লড়াইটাই নাকি দুজনকে কাছে এনেছে, দুজন এখন খুব ভালো বন্ধুও। এএফপি।বালাকের স্বস্তিঅধিনায়কত্বের ঝামেলাটা না হয় চুকল। কিন্তু মাইকেল বালাকের ঝামেলা কি আর একটা! চোটের কারণে বাইরে থাকার সময়টায় অধিনায়কত্বের মতো বালাকের জার্সিটাও নিজের করে নিয়েছেন আরেকজন। দীর্ঘদিন ধরেই ১৩ নম্বর জার্সিটা ছিল বালাকের নিজস্ব সম্পত্তি, তবে ওই জার্সি গায়ে চাপিয়েই গত বিশ্বকাপ মাতিয়েছেন টমাস মুলার। তবে অস্থায়ী হিসেবে পাওয়া জিনিসটাকে স্থায়ীভাবে পেতে ফিলিপ লামের মতো গোঁ ধরেননি মুলার। বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী তরুণ ফরোয়ার্ড বলেছেন, ‘মিকা (বালাক) যখন ফিরবে, সম্ভবত জার্সিটা ফিরে চাইবে। চাইলে সে ফিরে পেতে পারে। আমার বিশেষ কোনো পছন্দ নেই।’ জার্সি নিয়ে রশি টানাটানি হচ্ছে না, বালাক এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন। ওয়েবসাইট।